রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান টিন দিলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ডা. আব্দুল্লাহ আল মামুন Writing আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই: ডিসি জাহিদ নেত্রকোনার পুর্বধলায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’ কার্যক্রমে কৃষক সমাবেশ ও মাঠ দিবস প্রেস বিজ্ঞপ্তি সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। এক মাসে ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ করেছে ২০ বিজিবি, আটক ১৭ শ্রীপুরে জমকালো আয়োজনে দৈনিক সমাচারের সুবর্ণজয়ন্তী উদযাপন, ৫০ বছরের পথচলায় শুভেচ্ছা পূর্বধলায় কয়েক দিন ধরে নিখোঁজ মুরসালিন, সন্ধান চেয়ে পরিবারের আকুতি শার্শাথানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী আটক নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক ওস্তাদ রবি শংকর কুড়িগ্রামে ধরলার পূর্বপাড়ে বাণিজ্যিক কাজে লিজ নেওয়া ০.৯৩ একর জমির সীমানা বুঝে পেয়ে ভাঙনরোধে প্রটেকশন নির্মাণ শুরু করলেন ফরহাদ হোসেন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পলাশবাড়ীর মনোহরপুরে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি নজরুল ইসলাম
/ ৪৯ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন

পলাশবাড়ীর মনোহরপুরে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি নজরুল ইসলাম

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা চৌরাস্তায় অবস্থিত হেদায়েতুল মুসলিমিন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বার্ষিক ওয়াজ, তাফসিরুল কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আতাউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহসভাপতি মোঃ সাইদুর রহমান সালাম মন্ডল ও মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল, পলাশবাড়ী উপজেলা ওলামা বিভাগের সহসভাপতি মোঃ আসাদ আলী, মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মতিউর রহমান, ঘোড়াবান্ধা ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আজগর আলী এবং মনোহরপুর ইউনিয়ন বায়তুলমালের সভাপতি ও ঘোড়াবান্ধা ২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোঃ সোহাগ প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই দুই উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নের মসজিদ এবং ঈদগাহ মাঠের উন্নয়নে এসআইডিপি প্রকল্পের আওতায় প্রথম কিস্তিতে ৩ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এ বরাদ্দের আওতায় ১০০টি মসজিদ ও ঈদগাহ মাঠের প্রতিটিতে ৩ লাখ টাকা করে দেওয়া হবে। প্রতিটি ইউনিয়ন থেকে পাঁচটি করে প্রতিষ্ঠান এ সুবিধা পাবে। পরবর্তী কিস্তিতে আরও ১০০টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি শুধু জামায়াতের এমপি নই, দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্য। তাই সবার উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চাই।”

অনুষ্ঠানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোহরপুর ইউনিয়নে জামায়াতের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলহাজ্ব মোহাম্মদ আবু মুসা সরকার নান্নুর নাম ঘোষণা করেন সংসদ সদস্য নজরুল ইসলাম লেবু। একই সঙ্গে তাঁকে নির্বাচিত করতে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন প্রধান অতিথি। পাশাপাশি
প্রতিষ্ঠানটিতে যাতায়াতের রাস্তাটির জমির সীমানা নির্ধারণ চূড়ান্ত হওয়ার পর প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, দলীয় চেয়ারম্যান প্রার্থী আবু মুসা সরকার নান্নুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠাটি সার্বিকভাবে পরিচালনা করেন ঘোড়াবান্ধা হেদায়েতুল মুসলিমিন হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের মুহতামিম মোঃ আতাউর রহমান।
ধর্মীয় আলোচনা, পবিত্র কুরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights