সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রধান আসামি স্বামী আলমগীর গ্রেপ্তার ‎বেলকুচির দৌলতপুরে বিএনপি নেতা হাজী আব্দুল মান্নান ফকিরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত- পাঁচবিবিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, আটক ১ JB Academy কর্তৃক স্পোকেন ইংলিশের বই উপহার প্রদান। গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার উপর অবিচল থাকতে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে—মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। রংপুর রেঞ্জের তত্ত্বাবধানে আট জেলায় ২৪ ঘন্টায় ১২৯ জন গ্রেফতারঃ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‍্যালি-মানববন্ধন চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান টিন দিলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ডা. আব্দুল্লাহ আল মামুন
/ ১৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান টিন দিলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ডা. আব্দুল্লাহ আল মামুন

মোয়াজ্জেম সরকার রুবেল দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নখাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ৬নং নিজপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং ঘর মেরামতের জন্য দুই বান টিন প্রদান করেন।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে উপজেলার ৭নং ওয়ার্ডের নখাপাড়া গ্রামে শরিফুল ইসলামের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এতে ঘরের আসবাবপত্র, জমিতে ব্যবহারের জন্য রাখা সারের বস্তা, একটি গবাদিপশু, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ থেকে ৬ লাখ টাকা বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, “একটি ঘর শুধু ইট, কাঠ, টিন আর বাঁশের সমষ্টি নয়; এটি একটি পরিবারের স্বপ্ন ও নিরাপদ আশ্রয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে আশার আলো ফিরিয়ে আনতে সামান্য সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজপাড়া ইউনিয়ন শাখার আমীর হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম, সেক্রেটারি মোঃ নুর আলমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights