মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ রূপগঞ্জে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী র‌্যালি অনুষ্ঠিত শাবি প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ। জকসু পাঠাগার সম্পাদকের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ১৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
এক মাসে ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ করেছে ২০ বিজিবি, আটক ১৭
/ ১৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ন

এক মাসে ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ করেছে ২০ বিজিবি, আটক ১৭

সাইদার ইসলাম
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট জেলার বিভিন্ন সীমান্ত ও এলাকায় অভিযান চালিয়ে এক মাসে ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে জয়পুরহাট- ২০  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এসব অভিযানে মাদকদ্রব্য, বৈদেশিক মুদ্রা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দের পাশাপাশি ১৭ জন আসামিকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ২০ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ৪৪২টি বিদেশি কয়েন, ৪৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৫৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৬২ পিস অ্যাম্পুল ইনজেকশন, ৩১২ বোতল বিভিন্ন ধরনের যৌন উত্তেজক সিরাপ এবং ১৭৩ বোতল মাদকদ্রব্য হিসেবে উল্লেখিত বিভিন্ন ধরনের সিরাপ।
এ ছাড়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ ৬টি বেলে ও কষ্টিপাথরের বস্তু জব্দ করা হয়েছে, যার মোট ওজন ৩৮৯ কেজি ৮০০ গ্রাম। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীর জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights