মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ রূপগঞ্জে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী র‌্যালি অনুষ্ঠিত শাবি প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ। জকসু পাঠাগার সম্পাদকের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ১৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
Writing আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই: ডিসি জাহিদ
/ ১৯ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:১০ পূর্বাহ্ন

Writing
আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই: ডিসি জাহিদ
নিজ্জ্বল সাহা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
আগামী প্রজন্মের জন্য সুন্দর, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন রাখা শুধু কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা বিভাগের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের সম্মিলিত দায়িত্ব। নিজেদের ভোগ-বিলাস ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যাওয়া যাবে না।
আজ শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম রেলস্টেশন ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পুরোনো রেলস্টেশন থেকে শোভাযাত্রা বের হয়ে নতুন রেলস্টেশন ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে গত জুলাই থেকে সরকারি বিভিন্ন দপ্তর, সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছে জেলা প্রশাসন। তবে শুধু প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের সুফল ধরে রাখা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। কেউ যেখানে-সেখানে ময়লা ফেললে তাঁকে সচেতন করার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রামের পুরোনো রেলস্টেশন একটি ঐতিহাসিক স্থাপনা। প্রতিদিন এখানে প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করেন। তাঁদের মধ্যে শিশু, বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিও রয়েছেন। তাই যাত্রীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্টেশন ও আশপাশের এলাকা দুর্গন্ধমুক্ত এবং পরিচ্ছন্ন রাখা জরুরি।
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এরপর থেকে প্রতি শনিবার বিভিন্ন উপজেলায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই জেলার বিভিন্ন সরকারি ভবনের ছাদ পরিষ্কার করে প্রায় ১৩৫ মেট্রিক টন ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এ ছাড়া জিয়া স্মৃতি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্রসৈকত, নগরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, সিআরবি, স্বাধীনতা কমপ্লেক্স ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
চট্টগ্রামকে সবুজ নগর হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ইতিমধ্যে এক দিনে এক লাখ গাছ লাগানো হয়েছে। এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে আগামী প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ পায়।
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, রেলস্টেশন ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ নিয়মিত তদারকির পাশাপাশি যাত্রী ও সেবাগ্রহীতাদের সচেতন হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সম্ভব।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights