মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ রূপগঞ্জে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী র‌্যালি অনুষ্ঠিত শাবি প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ। জকসু পাঠাগার সম্পাদকের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ১৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঈদগাঁওতে নৈরাজ্য সৃষ্টি! ১২ জনের নাম উল্লেখ করে মামলা
/ ৮ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ন

ঈদগাঁওতে নৈরাজ্য সৃষ্টি! ১২ জনের নাম উল্লেখ করে মামলা

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁওতে হামলা, ভাঙচুর, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৬০ থেকে ৭০ জনকে অভিযুক্ত করে ঈদগাঁও থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

বিলম্বে প্রাপ্ত এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, রাজনৈতিক পরিচয় ও বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানোর মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এজাহারে আরো উল্লেখ করা হয়, অভিযুক্তদের কর্মকাণ্ডে স্থানীয় জনজীবন ও যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।
অভিযোগকারী এজাহারে অভিযুক্তদের নাম-পরিচয় উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অভিযোগের সত্যতা, মামলা রুজু কিংবা তদন্তের অগ্রগতি সম্পর্কে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, সংঘটিত ঘটনায় ১১ নভেম্বর ঈদগাঁও থানায় একটি মামলা এন্ট্রি হয়েছে। যার নম্বর-০ ৫। তিনি এ মামলায় বদিউল আলম আকাশ এবং ফারুক নামে দুইজন আটক হয়েছে বলে জানান। মামলার তদন্ত কর্মকর্তা ঈদগাঁও থানার এসআই সনক বড়ুয়া জানান, সন্ত্রাস ও ত্রাস সৃষ্টির অভিযোগে দায়েরকৃত এ মামলার অপরাপর আসামিদের আটকের প্রক্রিয়া এগিয়ে চলছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুরুল হাকিম নুকির মোবাইলে একাধিক বার কল করা হলেও রিং ঢুকানো সম্ভব হয়নি।

মোঃ রেজাউল করিম
কক্সবাজার।
০১৮৩৫-৪১০১২৫, ০১৫৫৮-৪৩৪২২৮

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights