
আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার উপর অবিচল থাকতে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে—মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, আল্লাহর রাসূল সা. ও সাহাবায়ে কেরামের আকীদার উপর যারা অবিচল রয়েছেন, তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। যুগে যুগে বাতিলরা নতুন নতুন স্লোগান দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হতে পৃথক হয়ে গেছে। সুতরাং তারাই আহলে হক্ব যারা মূলধারার আকীদার উপর ইস্তিকামাত রয়েছেন। আউলিয়ায়ে কেরাম তাঁদের গোটা জীবন সাহাবায়ে কেরাম, তাবেয়ীন ও তাবে তাবেয়ীনের সেই আকীদার উপর অবিচল থেকে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং মানুষের জাহির ও বাতিনকে পরিশুদ্ধ করার দায়িত্ব নিষ্ঠার সাথে আঞ্জাম দিয়েছেন। এজন্য আউলিয়ায়ে কেরামের অনুসরণেই রয়েছে প্রকৃত হেদায়াত। কেননা আল্লাহ তাআলা সূরা ফাতিহায় তাঁর নিআমতপ্রাপ্ত বান্দাদের অনুসৃত পথকে সীরাতাল মুস্তাকীম হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং অন্য আয়াতে তাঁর সালেহীন বান্দাদের সঙ্গী হতে আদেশ করেছেন।
এসময় তিনি আরো বলেন, আজকের দিনেও ইসলামকে ব্যবহার করে নানাবিধ ফিতনা সমাজে ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। আউলিয়ায়ে কেরামের পথ অনুসরণ করেই আমাদেরকে বাতিলদের রুখতে হবে। সালেহীনগণ এই দ্বীনকে আমাদের নিকট পৌঁছানোর জন্য নানা নির্যাতন সহ্য করেছেন। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার উপর অবিচল থাকতে ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুতি থাকা প্রয়োজন। আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী রহ. এই জমিনে রক্ত দিয়ে সঠিক দ্বীন আমাদের নিকট পৌঁছে গেছেন। তিনি কখনো যুলম ও যালিমের সাথে আপোষ করেন নি। আমরা আশা করি, তাঁর রেখে যাওয়া এই কাফেলা আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার কর্মীরা সবসময় বাতিলের সাথে আপোষহীন থেকে হক্বের পতাকা ঘরে ঘরে উড্ডীন করবেন।
ছাতক উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৪ নভেম্বর, ২০২৬ ঈসায়ী, শনিবার, সকাল ১০টা থেকে গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
ছাতক উত্তর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা কাজী আব্দুস সামাদ-এর সভাপতিত্বে এবং তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা সভাপতি আব্দুল গফফার আল হাসান ও ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি জুলফিকার আহমদ জুয়েল -এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল (এম.এ) মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা শফিকুর রহমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আবু জাফর মো. নুমান, মাওলানা আবু তাহির মো. খালিদ, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা আলী আসগর খান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন কাওছার, সাবেক কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা মো. ইয়াছিন, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, সহ সভাপতি মুহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল (এম. এ) মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. ছালেহ আহমদ বেতকোনী, বুরাইয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, পালপুর জালালিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, সৎপুর দারুল হাদিস কামিল (এম.এ) মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, সহকারী অধ্যাপক মাওলানা রশীদ আহমদ চৌধুরী, সিংচাপইড় আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাদী, গাবুরগাঁও দারুল কুরআন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা কামরুজ্জামান, লাকেশ্বর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, কালারুকা লতিফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান ধনপুরী, আনজুমানে আল ইসলাহ ইতালি সেন্ট্রাল কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, তালামীযে ইসলামিয়া নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আজির বিন নুরুল, সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, বেলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাসান মাহবুব, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সহ অফিস সম্পাদক মাওলানা মুখতার আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ফারুক আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন- ছাতক দক্ষিণ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা আবু হানিফা, লতিফিয়া ক্বারী সোসাইটি ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা আ ন ম আব্বাস আলী, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি হাফিজ ফজলুর রহমান, ছাতক দক্ষিণ উপজেলা আল ইসলাহ সহ সভাপতি মাওলানা শাহাব উদ্দিন সালেহী, সাধারণ সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, ছাতক উত্তর উপজেলা আল ইসলাহ সহ সভাপতি রেজাউল করিম রেজা, কবির আহমদ লতিফী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ইয়াকুবিয়া হিফযুল কুরআন মাদ্রাসা ধারণ-এর প্রধান শিক্ষক হাফিজ আজিজুর রহমান প্রমুখ।





