মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ রূপগঞ্জে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী র‌্যালি অনুষ্ঠিত শাবি প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ। জকসু পাঠাগার সম্পাদকের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ১৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবী ইয়ামিনের ওপর অতর্কিত হামলা, আটক ৪।
/ ৭ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ন

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবী ইয়ামিনের ওপর অতর্কিত হামলা, আটক ৪।

সিনিয়র রিপোর্টারঃ মোঃ রাকিবুল ইসলাম।

রাজশাহীতে আদালত চত্বরে অ্যাডভোকেট ইয়ামিন আলীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ইট, বাঁশ ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে পিটিয়ে রক্তাক্ত করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন আইনজীবীরা।
আহত আইনজীবী ইয়ামিন আলীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান, মো. নিয়াজ, মো. হাসানুল ও আব্দুল খালেক।
জানা গেছে, আহত অ্যাডভোকেট ইয়ামিন আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামে। জমিসংক্রান্ত বিরোধের একটি মামলায় তিনি নিজেই বাদী। রোববার ওই মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত হয়েছিলেন তিনি। হামলাকারীরা ওই মামলার আসামিপক্ষের লোকজন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদালতের কার্যক্রম শেষে ইয়ামিন আলী আরআরএফ কার্যালয়ের সামনে একটি ক্যানটিনের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি ইট, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন। পরে উপস্থিত আইনজীবীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা করার জেরে এর আগেও একবার আদালত চত্বরে ইয়ামিন আলীকে মারধর করেছিলেন অভিযুক্তরা। ওই ঘটনায় মামলা হলেও পুলিশ যথাযথ তদন্ত না করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। ফলে আগের ঘটনার বিচার হয়নি।
তিনি আরও বলেন, আগের ঘটনার সুষ্ঠু বিচার হলে আজ নতুন করে এ ধরনের হামলার ঘটনা ঘটত না।
রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, আইনজীবীর ওপর হামলার ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে। মামলা দায়ের হলে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হবে।
এদিকে, আদালত চত্বরে একজন আইনজীবীর ওপর এ ধরনের হামলার ঘটনায় আইনজীবী মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইনজীবীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আদালত প্রাঙ্গণেই তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
সংশ্লিষ্ট মহল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে আদালত চত্বরে আইনজীবীসহ বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights