মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ রূপগঞ্জে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী র‌্যালি অনুষ্ঠিত শাবি প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ। জকসু পাঠাগার সম্পাদকের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ১৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কাদাপানি ও দুর্গন্ধে নাকাল সুপারি গলির পথচারীরা
/ ৭ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পূর্বাহ্ন

কাদাপানি ও দুর্গন্ধে নাকাল সুপারি গলির পথচারীরা

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ বাজার পাড়ার সুপারী গলি সড়কটি কর্দমাক্ত হয়ে গেছে। দেখার যেন কেউ নেই। চরমভাবে ভোগান্তিতে পড়েছে ছাত্র- ছাত্রীসহ সাধারণ পথচারীরা।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ঈদগাঁও বাশঘাঁটা প্রধান সড়কের পরিবর্তে পুরাতন সুপারী গলি সড়ক দিয়ে শতশত পথচারী বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও ঈদগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য ছাত্রী আসা যাওয়া করে থাকে।
উক্ত সড়কের মাঝ অংশে পানি জমে কদমাক্তে ভরপুর হয়ে উঠে। এই গ্রামীন সড়কের একপাশে ময়লার ভাগাড়, অন্যপাশে ভরাটকৃত ড্রেন। যে ড্রেন দিয়ে পানি চলাচল করার কথা, এখন সেই ড্রেনটিই পরিপূর্ণ ভরাট করে ফেলেন স্থানীয়রা। পঁচা ময়লার দূগন্ধে বিষিয়ে উঠছে পরিবেশ। অন্যদিকেই বিশালাকারে ময়লার স্তুপে পরিণত করে তুলেছে।
দেখা যায়, গ্রাম্য সড়কটি চলাচলে জনপ্রিয় হয়ে উঠেছে। দৈনিক অসংখ্য তিনচাকার যানবাহন সড়ক দিয়ে যাতায়াত করে । পাশাপাশি প্রতিদিনই হাজার হাজার মানুষ সুপারী গলির সড়ক দিয়ে চলাফেরা করেন। এ সড়ক দিয়ে ঝামেলা বিহীন আর নিরাপদ পরিবেশে সহজে নিদিষ্ট গন্তব্য পৌঁছানো সম্ভবপর হয়ে উঠে। তাই সড়কটি ব্যবহার করেন জন ও যানবাহন চালকরা।

আরও দেখা যায়, সড়কটির পশ্চিম পাশে ড্রেনের পঁচা পানি চলাচলে তেমন জায়গা নেই। অন্যপাশে ময়লা আবজনার ভাগাড়ে পরিণত। দুই সমস্যায় ভোগছেন ছাত্রীসহ পথচারীরা। সড়কে লোকজন চলাচলে অনেকটায় বিব্রত বোধ করেন। গন্ধে হাঁটাচলাও দায় হয়ে পড়েছে।
স্থানীয় আবদু রশিদ জানান,জনগুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে লোকজন ও হরেক রকমের যানবাহন চলাচল করে থাকে। পঁচা গন্ধে নাক চেপে ধরেই লোকজন চলাফেরা করছেন। সড়কে কিছু অংশ সংস্কার করলেও বেশ কিছু অংশের কাজ অসমাপ্ত রয়েছে। যার কারনে চলাচলে হিমশিম খাচ্ছেন পথচারী এবং স্কুল পড়ুয়ারা।
পথচারীরা জানান, জনস্বার্থে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটু নজর দিলেই অকেজোও দূগন্ধময় সড়কটি সংস্কার করা সম্ভব। চলাচলের দিকেই দৃষ্টি রেখেই সড়কটি দ্রুত সময়েই সংস্কারের উদ্যােগ নেয়া অতীব জরুরী বটে।
ব্যবসায়ী হাসান তারেক জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এহের অবস্থা লক্ষ্যণীয়। কোন প্রকার সংস্কারের উদ্যােগ নেই। ড্রেনের পঁচা গন্ধের কারণে চলাচলে অনিহা প্রকাশ করেছেন অনেকে।

মোঃ রেজাউল করিম
কক্সবাজার
০১৮৩৫-৪১০১২৫
০১৫৫৮-৪৩৪২২৮

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights