মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬ রূপগঞ্জে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী র‌্যালি অনুষ্ঠিত শাবি প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ। জকসু পাঠাগার সম্পাদকের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ১৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
/ ১২ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধায় অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় গাইবান্ধার ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মকছুদার রহমান মাস্টার এবং বল্লমঝাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহারুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ের সভাপতি একেএম গোলাম রসুল মৃধা রুবেল।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে অংশগ্রহণ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি, ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত পরিবর্তন আনতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের দৈনন্দিন কার্যক্রমের খোঁজখবর রাখা এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights