শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রামপালে অস্ত্রসহ আটক ব্যক্তি ‘জলদস্যু বাহিনীর সহযোগী’, দাবি র‍্যাবের উদ্ভাবনী চিন্তায় এগিয়ে তরুণ প্রজন্ম, রামপালে বিজ্ঞান ও স্টার্টআপ প্রদর্শনী দারিদ্র্যের অজুহাতে সন্তানের হাতে মাদক! ফুলবাড়ীতে ১৪ বছরের কিশোরীসহ আটক ২, উদ্ধার ২ কেজি গাঁজা নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার ‎সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ‎কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎ ‎ মাননীয় মন্ত্রী মহোদয়ের স্কুল ব্যাগ,টিফিন বক্স সহ অন্যান্য উপকরণ বিতরণ করেনঃ নড়াইলে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কুড়িগ্রাম পৌরবাসীর প্রত্যাশা—দল নয়, চাই সৎ, স্মার্ট ও জনবান্ধব নতুন মেয়র” চৌদ্দগ্রামে উদ্ভাবনী প্রতিযোগিতায় উৎফুল্ল শিক্ষার্থীরা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৬জন আটক, সাদুল্লাপুরে উত্তেজনা ‎
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের বাড়ীতে ঠাঁই হলো মায়ের।
/ ৭ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের বাড়ীতে ঠাঁই হলো মায়ের।

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

স্হানীয়,ও জাতীয় দৈনিকসহ ভিবিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই হলো শত বর্ষ বয়সী মা ছামেনা খাতুনের।
কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শতবর্ষী মা ছামেনা খাতুনকে ছেলের নতুন দালান ঘরে তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেনের হস্তক্ষেপে পুত্রবধূ রুমা বেগম তাঁকে ঘরে তুলে নেন।

এর আগে পুত্রবধূ রুমা বেগম শাশুড়ি ছামেনা খাতুনকে নতুন ভবন থেকে বের করে দেন। গতকাল বুধবার এ বিষয়ে সাংবাদকেরা অভিযেগ পেয়ে বিভিন্ন গনমাধ্যমে “ছেলের নতুন বিল্ডিংয়ে ঠাঁই হলো না শতবর্ষী মায়ের” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ইউএনওর দৃষ্টিগোচর হয়।
ইউনও শাহাদাৎ হোসেন বলেন, “গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। আজ সকালে আমি আলকরা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানকে বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছি।”

আলকরা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল বশর বলেন, “ইউএনও স্যার আমাকে শতবর্ষী ছামেনা খাতুনের বিষয়টি সমাধানের জন্য দায়িত্ব দেন। আমি ইউনিয়ন পরিষদের সব সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে লক্ষীপুর গ্রামে ঘটনাস্থলে আসি। সেখান থেকে ছামেনা খাতুনকে নিয়ে ছেলে ফয়েজ আহাম্মদের নতুন বিল্ডিং ঘরে নিয়ে যাই।”

আবুল বশর আরও বলেন, “এ সময়ে পুত্রবধূ রুমা বেগম আগের ঘটনার জন্য অনুতাপ প্রকাশ করেন এবং অদূর ভবিষ্যতে ছামেনা খাতুনের সঙ্গে আর কোনো অন্যায় হবে না বলে লিখিত মুচলেকা দেন।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights