শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দারিদ্র্যের অজুহাতে সন্তানের হাতে মাদক! ফুলবাড়ীতে ১৪ বছরের কিশোরীসহ আটক ২, উদ্ধার ২ কেজি গাঁজা নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার ‎সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ‎কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎ ‎ মাননীয় মন্ত্রী মহোদয়ের স্কুল ব্যাগ,টিফিন বক্স সহ অন্যান্য উপকরণ বিতরণ করেনঃ নড়াইলে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কুড়িগ্রাম পৌরবাসীর প্রত্যাশা—দল নয়, চাই সৎ, স্মার্ট ও জনবান্ধব নতুন মেয়র” চৌদ্দগ্রামে উদ্ভাবনী প্রতিযোগিতায় উৎফুল্ল শিক্ষার্থীরা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৬জন আটক, সাদুল্লাপুরে উত্তেজনা ‎ সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের বাড়ীতে ঠাঁই হলো মায়ের। অপরাধের দায়ে একজন অপরাধীর যেমন শাস্তি প্রাপ্য ঠিক তেমনি কারা মুক্তির পর সাভাবিক জীবন গড়ার সুযোগ ও তার প্রাপ্য।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চৌদ্দগ্রামে উদ্ভাবনী প্রতিযোগিতায় উৎফুল্ল শিক্ষার্থীরা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
/ ৫ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে উদ্ভাবনী প্রতিযোগিতায় উৎফুল্ল শিক্ষার্থীরা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রাম’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যে শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতায় ১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। প্রতিটি টিমকে সহযোগিতা করে বিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষক। বিচারকমন্ডলী প্রকল্প পরিদর্শন ও শিক্ষার্থীদের মুখে বিস্তারিত তথ্য শুনে বিজয়করা স্কুল এন্ড কলেজকে প্রথম, চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি পাইলট মডেল হাইস্কুলকে দ্বিতীয় ও মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়কে তৃতীয় ঘোষণা করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিওড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বেলাল হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সালাহ উদ্দিন সজিব, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন। চৌদ্দগ্রাম সরকারি মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন সাগর, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌদ্দগ্রাম সরকারি কলেজের প্রভাষক আহসান উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ব্যতিক্রমী এ প্রতিযোগিতা বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। প্রতিযোগিতায় বিজয়করা স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের কম খরচে বিদ্যুৎ উৎপাদন সকলের নজর কাড়ে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন শিক্ষার্থীদের উদ্ভাবনী সকল কাজে সহযোগিতার আশ^াস দেন।

তারিখ: ১২.০৬.২০২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights