শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দারিদ্র্যের অজুহাতে সন্তানের হাতে মাদক! ফুলবাড়ীতে ১৪ বছরের কিশোরীসহ আটক ২, উদ্ধার ২ কেজি গাঁজা নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার ‎সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ‎কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎ ‎ মাননীয় মন্ত্রী মহোদয়ের স্কুল ব্যাগ,টিফিন বক্স সহ অন্যান্য উপকরণ বিতরণ করেনঃ নড়াইলে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কুড়িগ্রাম পৌরবাসীর প্রত্যাশা—দল নয়, চাই সৎ, স্মার্ট ও জনবান্ধব নতুন মেয়র” চৌদ্দগ্রামে উদ্ভাবনী প্রতিযোগিতায় উৎফুল্ল শিক্ষার্থীরা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৬জন আটক, সাদুল্লাপুরে উত্তেজনা ‎ সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের বাড়ীতে ঠাঁই হলো মায়ের। অপরাধের দায়ে একজন অপরাধীর যেমন শাস্তি প্রাপ্য ঠিক তেমনি কারা মুক্তির পর সাভাবিক জীবন গড়ার সুযোগ ও তার প্রাপ্য।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রাম পৌরবাসীর প্রত্যাশা—দল নয়, চাই সৎ, স্মার্ট ও জনবান্ধব নতুন মেয়র”
/ ৬ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

কুড়িগ্রাম পৌরবাসীর প্রত্যাশা—দল নয়, চাই সৎ, স্মার্ট ও জনবান্ধব নতুন মেয়র”
কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম পৌরবাসীর মধ্যে বাড়ছে প্রত্যাশা, আলোচনা আর নতুন নেতৃত্বের খোঁজ। রাজনৈতিক পরিচয়ের চেয়ে এখন নাগরিকদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একজন দক্ষ, শিক্ষিত, মার্জিত ও আধুনিক চিন্তাধারার জনপ্রতিনিধি। কুড়িগ্রামের মানুষ এমন একজন মেয়র চান, যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে শুধু চেয়ার দখল করবেন না, বরং পুরো পৌরসভার সার্বিক উন্নয়নের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন।
পৌরবাসীর প্রত্যাশা,নতুন মেয়র হবেন সততা, দক্ষতা ও দূরদর্শিতার প্রতীক। যিনি উন্নত সড়ক ব্যবস্থা গড়ে তুলবেন, পরিচ্ছন্ন ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করবেন, নাগরিক সুবিধা সম্প্রসারণ করবেন এবং পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে কুড়িগ্রামকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য পৌরসভায় রূপান্তর করবেন।
নাগরিকরা মনে করছেন, আগামী দিনের নেতৃত্ব হতে হবে জনগণবান্ধব। শুধু রাজনৈতিক স্লোগান নয়, থাকতে হবে বাস্তবমুখী “মেগা পরিকল্পনা”। জনগণের সঙ্গে কথা বলার ক্ষেত্রে হতে হবে মার্জিত, স্মার্ট ও রুচিশীল। নেতৃত্বে থাকতে হবে উদার মানসিকতা, দল-মতের ঊর্ধ্বে উঠে সকল পৌরবাসীকে সমানভাবে ভালোবাসার মানসিকতা।
পৌরবাসীর স্পষ্ট বক্তব্য,তারা এমন কাউকে আর নেতৃত্বে দেখতে চান না, যিনি জনগণের ভাষা বোঝেন না, ভদ্র ও গ্রহণযোগ্যভাবে কথা বলতে পারেন না কিংবা রাজনীতিকে বিভাজনের হাতিয়ার বানান। বর্তমান সময়ে জনগণ আধুনিক, শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্ব চায়, যারা উন্নয়নকে প্রাধান্য দেবে এবং শহরকে এগিয়ে নিয়ে যাবে নতুন উচ্চতায়।
কুড়িগ্রামবাসীর একটাই প্রত্যাশা,নতুন মেয়র দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করবেন, উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবেন এবং কুড়িগ্রাম পৌরসভাকে প্রথম শ্রেণির আধুনিক পৌরসভা হিসেবে দেশের বুকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবেন। এখন সময় এসেছে জনগণের কণ্ঠস্বরকে মূল্যায়ন করার, কারণ কুড়িগ্রাম চায় পরিবর্তন, চায় স্মার্ট ও জনবান্ধব নেতৃত্ব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights