বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরিক মতামতেই গড়বে আধুনিক দিনাজপুর গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ, গৃহবধূকে অজ্ঞান করে চুরির অভিযোগ জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল চট্টগ্রামের ত্রাস ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দারিদ্র্যের অজুহাতে সন্তানের হাতে মাদক! ফুলবাড়ীতে ১৪ বছরের কিশোরীসহ আটক ২, উদ্ধার ২ কেজি গাঁজা
/ ৪৯ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

দারিদ্র্যের অজুহাতে সন্তানের হাতে মাদক! ফুলবাড়ীতে ১৪ বছরের কিশোরীসহ আটক ২, উদ্ধার ২ কেজি গাঁজা
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ১২.০৬.২৬.শুক্রবার
সংসারের অভাব-অনটন কখনোই সন্তানের ভবিষ্যৎ ধ্বংসের লাইসেন্স হতে পারে না। কিন্তু সেই মানবিক সীমারেখা ভেঙে যখন একজন বাবা নিজের অপ্রাপ্তবয়স্ক সন্তানকেই মাদক পাচারের মতো ভয়ঙ্কর অপরাধে ব্যবহার করেন, তখন তা শুধু একটি অপরাধ নয়—সমাজ ও নৈতিকতার জন্যও এক গভীর সতর্কবার্তা। এমনই চাঞ্চল্যকর এক ঘটনায় বগুড়া থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা আনতে এসে ১৪ বছরের এক কিশোরী ও তার খালাতো ভাই পুলিশের হাতে আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ কেজি ১০০ গ্রাম গাঁজা।
ঘটনার পর আটক কিশোরীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুলবাড়ী উপজেলাজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক শিশুদের মাদক পরিবহনে ব্যবহারের বিষয়টি নিয়ে নানা মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সচেতন মহল বলছে, পরিবার থেকেই যদি শিশুকে অপরাধের পথে ঠেলে দেওয়া হয়, তবে সমাজের ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক হুমকির মুখে পড়বে।
ফুলবাড়ী থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে এসআই ইয়াছিন আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার আছিয়ার বাজার মোড়ে অবস্থান নেয়। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি স্কুলব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ এক কিশোরী ও তার খালাতো ভাইকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, একই অটোরিকশায় থাকা এক ব্যক্তি প্রথমে আটক দুজনকে চিনতে অস্বীকার করেন। পরে থানায় জিজ্ঞাসাবাদের সময় আটক কিশোরী জানায়, ওই ব্যক্তিই তার বাবা। ঘটনাস্থলে তিনি নিজের পরিচয় গোপন করেন বলেও জানিয়েছে পুলিশ।
আটক কিশোরী নাদিরা খাতুন (১৪) বগুড়ার কাহালু উপজেলার বুড়ইড় গ্রামের সুজন প্রামানিকের মেয়ে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অপরদিকে আটক যুবক মো. পায়েল মিয়া (২২) বগুড়া সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে খালাতো ভাই-বোনের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে কিশোরী জানায়, তার বাবা প্রথমবারের মতো তাকে এ কাজে নিয়ে এসেছেন। এর আগে সে কখনও ফুলবাড়ীতে আসেনি। সে আরও দাবি করে, তাদের পরিবার অত্যন্ত দরিদ্র এবং তার বাবা দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
এ ঘটনায় শিক্ষাঙ্গন থেকেও এসেছে তীব্র প্রতিক্রিয়া। স্থানীয় দুই প্রধান শিক্ষক মিজানুর রহমান ও কৃষ্ণ রঞ্জন রায় বলেন, “অভাব থাকতেই পারে, কিন্তু সন্তানের হাতে বইয়ের বদলে মাদক তুলে দেওয়া শুধু অনৈতিক নয়, এটি দণ্ডনীয় অপরাধ। পরিবারই শিশুর প্রথম শিক্ষালয়। সেই পরিবার থেকেই যদি অপরাধ শেখানো হয়, তবে তা জাতির জন্য অশনি সংকেত।”
অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই ইয়াছিন আলী বলেন, আটক দুজনের কাছ থেকে স্কুলব্যাগে রাখা ২ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। ঘটনাটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তি প্রথমে তাদের চিনতে অস্বীকার করলেও পরে কিশোরী জানায় তিনি তার বাবা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর বয়স ১৪ বছর হওয়ায় আদালতের মাধ্যমে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপরদিকে আটক যুবককে শুক্রবার কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights