বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
যশোরের বলুহ’র মেলায় প্রশাসনের দেওয়া শর্ত ভঙ্গের অভিযোগ। কিশোরগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। পুলেরঘাট হাইওয়ে রোড অটো চিনতাই অচেতন চালক, নেই গাড়ি-মোবাইল। কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে কুড়িগ্রামে যুবদলের অভিযান। কুড়িগ্রামে আমন আবাদে সারের জোগান বাড়ল, অতিরিক্ত ৫০০ টন ইউরিয়া।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
তালা উপজেলা নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ৮৪ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

তালা উপজেলা নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মীর ইমরান মাহমুদ, তালা সাতক্ষীরা :
সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া, কুমিরা, ইসলামকাটি ও তালা সদর ইউনিয়নের দীর্ঘদিনের প্রধান সমস্যা ‘জলাবদ্ধতা’ নিরসনে এবং করণীয় নির্ধারণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নাগরিক কমিটির সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও অধ্যাপক রেজাউল করিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনস ভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য ডাঃ শেখ আফতাব উদ্দিন, উপজেলা জামায়াত সেক্রেটারি সহ অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অধ্যাপক মোঃ গোলাম ফারুক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস, এম আবুল কালাম আজাদ, তালা সদর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু. নাগরিক কমিটির সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরন পানি কমিটির দিলীপ সানা, আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, তালা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়ার্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রেন্টু, অর্থ সম্পাদক, এস এ মোতাহিরুল হক শাহিন, মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ভদ্র,মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, এডভোকেট মশিয়ার রহমান, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, মাওলানা আকবর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, জলাবদ্ধতা এই অঞ্চলের মানুষের একটি অভিশাপ। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং কৃষি ও জনজীবন সচল রাখতে দ্রুত টেকসই সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি তালা উপজেলা জলবদ্ধতার নিরসনকল্পে খাল খননের জন্য মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন। বক্তারা তালা উপজেলার জলাবদ্ধতার কারণগুলো চিহ্নিত করে পানি নিষ্কাশনের পথ সচল করা এবং নদী-খাল পুনঃখননের ওপর গুরুত্বারোপ করেন।
এ ব্যাপারে এম পি মহোদয় পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে যোগাযোগ রক্ষা করছেন।
তিনি মৎস্যজীবীদের জন্য পর্যাপ্ত ভিজিএফ প্রদানের লক্ষ্যে এবং সমাজসেবা অধিদপ্তরের অধীনে বিধবা এবং বয়স্কদের ভাতা বৃদ্ধি প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ডি ও লেটার প্রদানের জন্য উভয় অধিদপ্তরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মীর ইমরান মাহমুদ
তালা, সাতক্ষীরা
মোবাইল নাম্বারঃ ০১৯১১-৫২৫২৬৯, ০১৭১১-০৫২৮৬৫
৪ মে সোমবার ২০২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights