শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
তিন বছর ধরে ঘরে অবরুদ্ধ বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায় যেতে দিল না ছেলে বৈধ ইজারাদার, বালি ব্যবসায়ী, নৌকার মাঝি-মালিক ও শ্রমিকদের মানববন্ধন জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভা: জনসাধারণের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম জিয়া খাল খনন কাজ পরিদর্শন নারায়ণগঞ্জের অগ্নিকণ্যা আইভির একবছর পরে প্রত্যাবর্তনঃ নাসিমার হত্যাকারী সন্দেহে একজন এখন জেল হাজতেঃ ঠাকুর গাঁও জেলায় একজনের ঝুলন্ত লাশ উদ্ধারঃ নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন নগরবাসী কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যয়ে একদিনে ৪টি সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জোরারগঞ্জ থানা ইতিহাসে রেকর্ড পরিমাণ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ঘটনাস্থল পরিদর্শনে চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলম
/ ৩৫ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

জোরারগঞ্জ থানা ইতিহাসে রেকর্ড পরিমাণ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ঘটনাস্থল পরিদর্শনে চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলম

নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার,
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইতিহাসে রেকর্ড পরিমাণ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের এ সফল অভিযানে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উদ্ধার অভিযানের পর জোরারগঞ্জ থানায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি উদ্ধারকৃত ইয়াবা পরিদর্শন করেন এবং অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি অভিযানের সফলতায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সমাজকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জোরারগঞ্জ থানার এই সফল অভিযান মাদক ব্যবসায়ীদের জন্য কঠোর বার্তা বহন করছে।”

তিনি আরও বলেন, “মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। মাদকের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার, সংশ্লিষ্ট সার্কেলের ঊর্ধ্বতন কর্মকর্তা, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধারকৃত ইয়াবার সঠিক পরিমাণ ও মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানানো হবে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানান। সচেতন মহল মনে করছে, জোরারগঞ্জে এ ধরনের বড় অভিযানের ফলে মাদক কারবারিদের নেটওয়ার্ক দুর্বল হবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights