
অপরাধের দায়ে একজন অপরাধীর যেমন শাস্তি প্রাপ্য ঠিক তেমনি কারা মুক্তির পর সাভাবিক জীবন গড়ার সুযোগ ও তার প্রাপ্য।
মোঃ মহসীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলা।
অপরাধের দায়ে একজন অপরাধীর যেমন শাস্তি প্রাপ্য ঠিক তেমনি কারা মুক্তির পর সাভাবিক জীবন গড়ার সুযোগ ও তার প্রাপ্য এই উদ্দেশ্য পটুয়াখালী জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড, মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর উদ্যোক্তা তৈরি কর্ম পরিকল্পনার আওতায় কারাগারে অবস্থান রত বন্দীদের হস্ত শিল্পের প্রশিক্ষনের মাধ্যমে আত্ম কর্মসংস্হানে উপযোগী মানব সম্পদ হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে।
বিগত জেলা কারাগার পরিদর্শন কালে সম্মানিত জেলা প্রশাসক লক্ষ্য করেন যে,কারাগারে পুরনো এবং ত্রুটিপূর্ণ প্যাঠেল চালিত সেলাই মেশিন রয়েছে। যা দিয়ে সেলাই কাজ শেখা কষ্ট সাধ্য ব্যাপার ফলে আগ্রহ থাকা সত্বেও কিছু কয়েদি কাজ শিখতে পারছেন না। বিষয়টি আমলে নিয়ে কারাগারে অলস সময় কাটানোর পরিবর্তে কারা বন্দীদের উৎপাদন মুখী কর্মে যুক্ত করার লক্ষে তিনি অপরাধী সংশোধন ও পূর্ণবাসন সমিতি পটুয়াখালীতে দুটি আধুনিক ডিজিটাল সেলাই মেশিন ক্রয়ের নির্দেশনা প্রধান করেন। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসক কারাবন্দীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষে কারা কর্তৃপক্ষের নিকট দুইটি ডিজিটাল সেলাই মেশিন আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।





