সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা, নারী-শিশুসহ ৬ জনকে ঠেলে দিতে চাইল বিএসএফ, বিজিবির কড়া নজরদারি দূর্গাপুরে ধর্ষণ ধামাচাপা দেয়ার চেষ্টা বোচাগঞ্জে প্রায় ২০ কোটি টাকা ব্যায়ে নির্মান কাজের উদ্বোধন সহ রৌফ চৌধুরীর অডিটোরিয়াম পরিদর্শন করলেন এমপি পিনাক চৌধুরী ঠাকুরগাঁও জেলায় ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ! প্রেমিকসহ আটক ৩ জনঃ মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ সুন্দরবন বুদ্ধ আম্বেদকর ওয়েলফেয়ার ট্রাস্ট -এর উদ্যোগে জয়নগর ১ নম্বর ব্লকের ব্লক উন্নয়ন পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কতৃক ১(এক)কেজি গাজা সহ দুই মাদক কারবারি আটক। তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড শাখার ঈদ পূর্ণমিলনী ও আনন্দ ভ্রমণ সম্পন্ন। জেলা পর্যায়ে Start Up, Science Project & Innovation Idea Showcasing Program-এর শুভ উদ্বোধন শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক।
/ ২৬ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৫৮ পূর্বাহ্ন

ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক।

মোয়াজ্জেম সরকার রুবেল দিনাজপুর প্রতিনিধি:

১২ জুন শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দলুয়া বাজার সংলগ্ন প্রাণনগর ২ নম্বর কলোনীএলাকায়
ফেন্সিডিল খালি বোতল, ট্যাপেন্ডাল ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ সুলতান (৩৫) নামে কুখ্যাত মাদক কারবারি কে স্থানীয় জনতা বাড়ি ঘেরাও করে আটক করেছে।

তার বাবার নাম কেরামত আলী।

সূত্র মতে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে প্রত্যন্ত পল্লীর সেরা মাদক কারবারির বিরুদ্ধে অভিযান চালিয়ে তার বাসভবন ঘেরাও করে গ্রাম পুলিশসহ এলাকাবাসী তাকে আটক করেছে।

এ সময় তার কাছ থেকে ফেন্সিডিলের খালি বোতল ১০ টি, ট্যাপেন্ডাল ট্যাবলেট ৯০ পিস, মাদক সেবনের সরঞ্জামাদি এবং ১টি ধারালো রামদা, ১টি ছোড়া তথা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই দিনেশের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতা কে শান্ত করে এবং অভিযুক্ত সন্ত্রাসী মাদক কারবারি কে আলামতসহ গ্রেফতার, থানায় মামলা রেকর্ড ও আদালতে প্রেরন করা হয়।

এ ব্যাপারে ওই এলাকার সম্মানিত স্থানীয় জনপ্রতিনিধিগন সহ বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক মোশাররফ হোসেন (সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী) বলেন এলাকাবাসী প্রত্যন্ত পল্লীতে এ ধরনের মাদকের ভয়াবহতায় মারাত্মক উদ্বিগ্ন, তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বেপরোয়া মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আগামীতেও মাদকের বিরুদ্ধে জনতার কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

অপর দিকে একটি সুত্র জানিয়েছে মাদক কেনা বেচায় বাধা দেয়ায় সন্ত্রাসী মাদক কারবারি সুলতান একই এলাকার প্রতিবাদী যুবক প্রত্যয় কে ধরে নিয়ে রাতভর শারীরিক নির্যাতন করার কারণে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে এই পদক্ষেপ নেয়।

প্রত্যয় একই এলাকার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং জামায়াতের নায়েবে আমির এ কে এম কাউসারের ছেলে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন আটকৃত মাদক কারবারি সুলতান আলীর নামে একটি মামলা হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে, কোন ছাড় দেয়া হবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights