বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নওগাঁর ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছেবেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড় কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জের বাহুবলে পুত্রের সন্ধান চাইলেন পিতা নরসিংদীতে ডিএনসির বিশেষ অভিযানে ৯ লাখ টাকার ই,য়াবা জব্দ, নারী গ্রে,প্তার। সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন পুলিশ সুপার জসিম উদ্দীনের নেতৃত্বে গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড জবি মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার নীতিমালা নিয়ে পর্যালোচনা সভা চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ৫৩(তিপান্ন)পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১(এক)নারী আসামী আটক। আদব ও হুব্বে রাসূলের সমন্বয়ে জীবন গঠনে মনোযোগী হতে হবে—–মনজুরুল করিম মহসিন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁও জেলায় ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ! প্রেমিকসহ আটক ৩ জনঃ
/ ৭৪ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলায় ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ! প্রেমিকসহ আটক ৩ জনঃ

স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁও জেলা।

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে কালিতলা বাজারের পাশের একটি গুদামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কিশোরীর প্রেমিকসহ ৩ যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, কালিতলা এলাকার মো. তামিম ইসলাম (২২), মো. রনি (২১) ও মো. মাসুদ (২২)। পুলিশ জানায়, তামিম ওই এলাকার মো. আনারুলের ছেলে, রনি মো. মিন্টুর ছেলে এবং মাসুদ মজিদুর রহমানের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার ১৫ বছরের একমেয়ের সঙ্গে গত প্রায় এক সপ্তাহ আগে কালিতলার আনারুলের ছেলে তামিম ইসলামের পরিচয় হয়। গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে ঐ মেয়ে কে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আসেন তামিম। এরপর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে রাত আনুমানিক ১১টার দিকে কালিতলা বাজারের পাশে ‘ঘষমিন্টুর গোডাউন ঘরে’ মেয়েটিকে নিয়ে যাওয়া হয়।

সেখানে তামিম ও তার দুই বন্ধু রনি ও মাসুদ মিলে রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরবর্তীতে রাত তিনটার দিকে পুলিশের একটি নিয়মিত টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায় এবং অভিযুক্ত তিনজনকে আটক করে। আজ রোববার (১৪ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে মেয়েটিকে ওই গুদাম থেকে আশঙ্কাজনক ও অসুস্থ অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ঠাকুরগাঁওয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন পুলিশ সদস্যরা।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহজাহান আলী জানান, আটককৃত তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights