শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথে আরেকটি পদক্ষেপ ২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্ত ব্যাংকিং খাতে ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন: জবিতে প্রাইম ব্যাংকের বিশেষ সেশন ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত। আল আমিন সুমন আহমদ ইছাপুরা-কায়েতপাড়া সেতু এক বছরে চালুর ঘোষণা ধামইরহাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগমের গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ চৌদ্দগ্রামে শুভপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জেলা পর্যায়ে Start Up, Science Project & Innovation Idea Showcasing Program-এর শুভ উদ্বোধন
/ ১৩ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

জেলা পর্যায়ে Start Up, Science Project & Innovation Idea Showcasing Program-এর শুভ উদ্বোধন
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
আজ ১৪ জুন ২০২৬ তারিখে ডিসি উদ্যান, শেরপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে Start Up, Science Project & Innovation Idea Showcasing Program-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, শেরপুর জনাব এ, কে, এম জহিরুল ইসলাম; উপপরিচালক, স্থানীয় সরকার ও শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্‌ আরিফা সিদ্দিকা; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্‌ আসমা বিনতে রফিকসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, বিজ্ঞানমনস্ক দর্শনার্থী, সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।

জেলা প্রশাসক উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে লাল ফিতা কেটে এবং রং-বেরঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উপস্থাপিত উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও স্টার্টআপ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবগত হন।

এ সময় জেলা প্রশাসক বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী চিন্তার গুরুত্ব তুলে ধরে বলেন, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের কৌতূহলী, অনুসন্ধিৎসু ও সৃজনশীল মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বিজ্ঞান ও উদ্ভাবনকে জনপ্রিয় করতে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং অনুষ্ঠান সফলভাবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী সক্ষমতা ও উদ্যোক্তা বিকাশে সহায়ক এ ধরনের উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসন সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী দিনের বিজ্ঞানী, উদ্ভাবক ও উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights