রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
অর্থ কেলেঙ্কারির অভিযোগে খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বহিষ্কার নড়াইলে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন; নতুন সভাপতি নাসীর, সেক্রেটারি নুরুন নবী গুণবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই শহীদদের স্মরণ সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত। গণভোটের রায় ও জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে জামায়াতের কর্মসূচি, রাজপথে দাবি আদায়ের আওয়াজ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন রেলপথ প্রতিমন্ত্রী তালামীযে ইসলামিয়া সিলেট এমসি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন। সংবিধানের দোহাই দিয়ে জনগণকে শাসন করতে চাইলে জাতি কাউকে ক্ষমা করবে না— এমপি আতাউর রহমান বাচ্চু জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ফতুল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিজপাড়ায় তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ‎ বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক: দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রম জোরদারে কঠোর নির্দেশনা”
/ ২০ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রম জোরদারে কঠোর নির্দেশনা”

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
অন্নপূর্ণা দেবনাথ-এর সভাপতিত্বে কুড়িগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড নির্বিঘ্নভাবে বাস্তবায়নের জন্য স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ সময় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম ও অগ্রগতি সভায় তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ জেলা পরিষদ প্রশাসক ও সদস্য সচিব জেলা বিএনপি , হাসিবুর রহমান হাসিব যুগ্ন আহবায়ক কুড়িগ্রাম জেলার পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এর তত্ত্বাবধায়ক ডা. নুরনেওয়াজ আহমেদ, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় বক্তারা জেলার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights