সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুর গাঁও ডায়াবেটিক এসোসিয়েশন কতৃক আয়োজিত ফ্রি আই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়ঃ সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন আশুলিয়ায় পুলিশের উপস্থিতিতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার এস কে শফিক জামিনে মুক্ত; ফের হত্যার হুমকির অভিযোগে এলাকায় উত্তেজনা। সালথা বৈদ্যুতিক মিটার থেকে সর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত নড়াইলের লোহাগড়ায় গৃহবধূ হত্যা: অভিযুক্ত স্বামীর আত্মসমর্পণ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। জে,এস,এস এর ঢাকা কার্যালয়ে মহাসচিব ও নীতি নির্ধারক সদস্য সচিব ডিজিটাল আইডি কার্ড হস্তান্তর করেন। পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে জেলা প্রশাসক শেরপুর কর্তৃক ১৪১ নং সূর্যদী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন: ‎তালামীযে ইসলামিয়া দোয়ারা পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নিজপাড়ায় তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ‎
/ ৮ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন

নিজপাড়ায় তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট


‎মো: রফিকুল ইসলাম রফিক বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

‎ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের বাঘডাঙ্গা এলাকায় নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে শুক্রবার (৩১ জুলাই) উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎টুর্নামেন্টকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠে ভিড় করেন বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকরা। স্থানীয় তরুণদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দুই দল দৃষ্টিনন্দন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিলে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু। তিনি বলেন, “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ ও শুভকামনা জানান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ বাসেত মাস্টার,
‎২৪ গণঅভ্যুত্থানের ফ্যাসিস্ট সরকার পতনে বীরগঞ্জ উপজেলার জুলাই যোদ্ধা ও বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, মোঃ রাসেল ইসলাম, ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মনসুর আলী, মোঃ শাহীন কাদের, বাবুল ইসলাম, BYFC-এর প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার, সমাজসেবক মোঃ বাদশা মিয়া, নরেন চন্দ্র দাস, তপন কুমার রায়, মোঃ পান্না খান এবং মোঃ হারুন উর রশিদবীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা, ও বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল। ও উত্তম শর্মা বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি
‎জনাব মোঃ তোফাজ্জল চৌধুরী ৬ন;ওয়ার্ড সহভাপতি ৬ নং নিজপাড়া ইউনিয়ন



‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস।
‎সফল এই টুর্নামেন্ট আয়োজনে নিরলস পরিশ্রম করেন নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাবের সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি দেবাশীষ রায়, সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। তাদের আন্তরিক প্রচেষ্টা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পুরো আয়োজন সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

‎খেলার ধারাভাষ্য প্রদান করেন উত্তরবঙ্গের সুপরিচিত ধারাভাষ্যকার জয়নাল আবেদীন। তাঁর প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনা খেলায় ভিন্নমাত্রা যোগ করে এবং দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

‎আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights