বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বেতার শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও সংগীত শিল্পী কিশোর কুমারের ৯৭ তম জন্ম দিবস পালিত হল। নেত্রকোনার মদনে উচিতপুর হাওরে নিষিদ্ধ বেড়জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস, বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে নেত্রকোনার মদনে উচিতপুর হাওরে নিষিদ্ধ বেড়জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় সেলাই মেশিন বিতরণঃ মান্দায় শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বাইকে আগুন ১৫ মাস পর মাতৃভূমিতে ফিরলেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন হরিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাইভা অনুষ্ঠিত ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও পাল্টা অভিযোগ, চাঁদা দাবি ও হুমকির অভিযোগ তদন্তে পুলিশ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে নাগেশ্বরীতে কৃষক গ্রুপ গঠন
/ ২৭ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে নাগেশ্বরীতে কৃষক গ্রুপ গঠন
কৃষকের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে সরকারের নতুন উদ্যোগ
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা-তে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষির উন্নয়ন ও কৃষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে গঠন করা হয়েছে নতুন কৃষক গ্রুপ। বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে “রংপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প”-এর আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এক কৃষকের উঠানে ব্যতিক্রমধর্মী এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী ও পুরুষ কৃষকরা মাদুর পেতে গোল হয়ে বসে অংশগ্রহণ করেন এবং নিজেরাই স্থানীয় সামাজিক সম্পদ মানচিত্র তৈরি, এলাকার কৃষি সমস্যা চিহ্নিতকরণ ও সম্ভাব্য সমাধান নির্ধারণ করেন। পুরো কার্যক্রম পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ফিরোজ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আকতার জামিল, মোঃ রুহুল আমিন এবং মোঃ আব্দুল হাকিম।
কৃষি কর্মকর্তারা জানান, নতুন গঠিত “মনিয়ার হাট টেকসই কৃষি উন্নয়ন কৃষক গ্রুপ-১” এর মাধ্যমে কৃষকদের কাছে নিয়মিত উন্নত বীজ, সুষম সার ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ ও টেকসই কৃষি পদ্ধতির প্রশিক্ষণ পৌঁছে দেওয়া হবে। এর ফলে কৃষকরা কম খরচে অধিক ফলন উৎপাদন করে অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সরকারের এই উদ্যোগের ফলে কৃষি সেবা এখন আর অফিসকেন্দ্রিক নয়; বরং সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। এতে গ্রামীণ কৃষি ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে এবং রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights