বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগেই দেশে গণতন্ত্র ফিরেছে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিতম নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কানা বাহার ও মাছুম গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় টাঙ্গাইলের নাগরপুরে যুবলীগ নেতা বাহারুল ইসলাম বাহার গ্রেপ্তার রক্তাক্ত ৫ আগস্টের স্মরণে যশোরে বিএনপির বিশাল সমাবেশ ও র‍্যালি জুলাই গণঅভ্যুত্থান দিবসে লোহাগড়ায় বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বালিয়াডাঙ্গীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দাবি: সাক্কু গাইবান্ধা সদরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন ৪ আগস্টের সেই কালরাত: সন্তানদের মাথায় হাত রেখে রাজপথে নেমেছিলেন ইএম মেহেদী হাসান।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কালিয়াকৈরে টানা বৃষ্টিতে জলবদ্ধতায় দুইদিন যাবত অর্ধ শতাধিক কারখানা বন্ধ
/ ২৪ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

কালিয়াকৈরে টানা বৃষ্টিতে জলবদ্ধতায়
দুইদিন যাবত অর্ধ শতাধিক কারখানা বন্ধ

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালিয়াকৈরে টানা প্রবল দু’ঘণ্টার বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা -পল্লী বিদ্যুৎ ও পৌরসভার তিনটি ওয়ার্ডে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ফ্লোরে পানি জমে থাকায় দুইদিন যাবত অর্ধ শতাধিক কলকারখানা বন্ধ রয়েছে।ফলে উৎপাদনে মারাত্মক ব্যাহত হচ্ছে ।

মঙ্গলবার টানা দু’ঘণ্টার প্রবল বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা- পল্লী বিদ্যুৎ এলাকা এবং পৌরসভার বিশ্বাস পাড়া, হাবিবপুর , হরিনাটি সহ পার্শ্ববর্তী এলাকায় জলবদ্ধতায় দুদিন যাবত ভুক্তিভোগীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। পৌরসভার ৭.৮. ও ৯ নং ওয়ার্ডে শিল্পাঞ্চল এলাকায় অপরিকল্পিতভাবে বাসা বাড়ি,হাউজিং প্রকল্প ও বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে। প্রয়োজনীয় রাস্তা, পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা, যেখানে সেখানে ময়লার বাঘার ও পৌর কর্তৃপক্ষের চরম উদাসীনতা এবং অবহেলার কারণে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার মূল কারণ বলে পৌরবাসী জানান।

৫ আগস্ট ২০২৪ পর থেকে পৌর মেয়র ও কাউন্সিলরদের পদ বিলুপ্তি হওয়ার পর কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। আষাঢ় মাসে ভরা বৃষ্টির মৌসুম। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের আগাম প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় জলাবদ্ধতায় প্রায় ২ লক্ষাধিক নাগরিকের সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। সকালে আগাম প্রস্তুতির অভাব, গুরুত্বপূর্ণ এলাকার পানি নিষ্কাশনের পদক্ষেপ গ্রহণ না করা , যত্রতত্র ময়লার স্তুপ করে রাখা , প্রয়োজনীয় ড্রেনের ব্যবস্থা গ্রহণ না করা, দায়িত্বপ্রাপ্তদের খামখেয়ালী ও উদাসীনতার ফলে পৌরবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাঁটু পানি, যানবাহনের ধীরগতি।মহাসড়কে হরিণ হাটি এলাকায় জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে । এছাড়া আশপাশের বাসা বাড়িতে ঢুকে পড়েছে ড্রেনের নোংরা পানি। তলিয়ে গেছে শাখা সড়কগুলো। পৌরসভার ড্রেন দিয়ে কম পরিমাণে পানি নিষ্কাশনের কারণে এ জলবছাতার সৃষ্টি হয়েছে। টানা কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে পৌরসভার ৭.৮ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার সড়ক সহ বাসা বাড়িতে হাঁটু পানির সৃষ্টি হয়। এতে লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিকদের বাসা বাড়িতে পানি বন্দি অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে।
গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান জলবদ্ধতা এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এ,এইচ, এম ফখরুল হুসাইন বলেন, কয়েক ঘণ্টার টানা বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হতে পারছে না। ট্রেনের মুখে বিভিন্ন ময়লা আবর্জনা এসে জড়ো হয়েছে। সবাইকে সচেতন হতে হবে। পানি নিষ্কাশনে কাজ চলছে।

মোঃ ইমরান হোসেন,

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights