
গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছেন যুবনেতা এম দেলোয়ার হোসেন মৃধা
বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে…
জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী এবং উপজেলা যুবদলনেতা এম দেলোয়ার হোসেন মৃধা। আসন্ন টাঙ্গাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যুবনেতার নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে ইতোমধ্যেই তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
স্থানীয় উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও বাসযোগ্য টাঙ্গাব ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তরুণ প্রজন্মের প্রত্যাশার প্রতীক হিসেবে তার প্রার্থিতাকে ঘিরে এলাকাজুড়ে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।
জনগণের সমর্থন ও দোয়া নিয়ে তিনি টাঙ্গাব ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান বলে জানিয়েছেন।





