শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথে আরেকটি পদক্ষেপ ২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্ত ব্যাংকিং খাতে ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন: জবিতে প্রাইম ব্যাংকের বিশেষ সেশন ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত। আল আমিন সুমন আহমদ ইছাপুরা-কায়েতপাড়া সেতু এক বছরে চালুর ঘোষণা ধামইরহাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগমের গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ চৌদ্দগ্রামে শুভপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ইছাপুরা-কায়েতপাড়া সেতু এক বছরে চালুর ঘোষণা
/ ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ইছাপুরা-কায়েতপাড়া সেতু এক বছরে চালুর ঘোষণা

সাইফুল ইসলাম রাজু, রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলা ইছাপুরা সেতু এবং প্রায় দুই যুগ ধরে ঝুলে থাকা নগরপাড়া-কায়েতপাড়া সেতুর নির্মাণকাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বৃহস্পতিবার দুপুরে বালু নদীর ওপর নির্মাণাধীন এ দুটি সেতু পরিদর্শন শেষে তিনি এ আশ্বাস দেন।

পরিদর্শনকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর এবং সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সাংবাদিকদের বলেন, একটি কুচক্রী মহল বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তবে বর্তমান সরকার জনগণের স্বার্থে সব অসমাপ্ত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে কাজ করছে। দীর্ঘদিন ধরে বন্ধ ও ধীরগতিতে থাকা এ দুটি সেতুর কাজ দ্রুত এগিয়ে নিয়ে আগামী এক বছরের মধ্যে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি বলেন, সেতু দুটি চালু হলে রাজধানীর খিলক্ষেত ও খিলগাঁও এলাকার সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে। এতে রূপগঞ্জের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সরকার উন্নয়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজ থেকে এক বছর পর এ দুটি সেতু দিয়ে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, রূপগঞ্জের ইছাপুরা সেতুর নির্মাণকাজে দীর্ঘসূত্রিতা ও জনদুর্ভোগ নিয়ে সম্প্রতি দৈনিক এদিন অনলাইন এবং ডিজিটালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর পর-ই সেতু প্রতিমন্ত্রীর সরেজমিন পরিদর্শন ও নির্মাণকাজ দ্রুত শেষ করার ঘোষণা স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরপাড়া-কায়েতপাড়া সেতুর নির্মাণকাজ ২০০৩ সালে প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে শুরু হয়। এক বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২৩ বছর পরও প্রকল্পটি অসমাপ্ত রয়েছে।

অন্যদিকে, পুরোনো ইছাপুরা বেইলি সেতুর পরিবর্তে ২০১৮ সালে ৩২০ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে প্রকল্পের অগ্রগতি থমকে যায়। বর্তমানে সেতুটির প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতু দুটি নির্মাণ শেষ হলে রূপগঞ্জের উত্তরাঞ্চলের কয়েক লাখ মানুষের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights