শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথে আরেকটি পদক্ষেপ ২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্ত ব্যাংকিং খাতে ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন: জবিতে প্রাইম ব্যাংকের বিশেষ সেশন ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত। আল আমিন সুমন আহমদ ইছাপুরা-কায়েতপাড়া সেতু এক বছরে চালুর ঘোষণা ধামইরহাটে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগমের গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ চৌদ্দগ্রামে শুভপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
/ ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:

‎’করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারোমাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। আগামী ২০ জুন পর্যন্ত মেলা চলবে।
‎উদ্বোধন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন।
‎উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ফুলছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসাইন এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. তাজমিরা আক্তার।
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপুন দেব নাথ।
‎মেলায় উপজেলার বিভিন্ন কৃষক, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি ফল চাষের আধুনিক প্রযুক্তি, ফলের পুষ্টিগুণ এবং সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হচ্ছে।
‎আয়োজকরা জানান, ১৮ জুন থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত চলমান এ মেলার মাধ্যমে ফল চাষে কৃষকদের উৎসাহিত করা, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
‎উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights