বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বেতার শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও সংগীত শিল্পী কিশোর কুমারের ৯৭ তম জন্ম দিবস পালিত হল। নেত্রকোনার মদনে উচিতপুর হাওরে নিষিদ্ধ বেড়জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস, বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে নেত্রকোনার মদনে উচিতপুর হাওরে নিষিদ্ধ বেড়জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় সেলাই মেশিন বিতরণঃ মান্দায় শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বাইকে আগুন ১৫ মাস পর মাতৃভূমিতে ফিরলেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন হরিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাইভা অনুষ্ঠিত ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও পাল্টা অভিযোগ, চাঁদা দাবি ও হুমকির অভিযোগ তদন্তে পুলিশ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্ত
/ ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:০১ অপরাহ্ন

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্ত

ইমন মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ২০০ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ারের চূড়ায় উঠে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা টাঙিয়েছেন আলামিন নামে মাগুরার এক যুবক। প্রিয় ফুটবল দলের প্রতি ভক্তদের উন্মাদনার নানা চিত্র দেখা গেলেও এবার মাগুরায় ঘটেছে এক দুঃসাহসিক ঘটনা।
আলামিনের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামে। তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বাবুখালী বাজারের দক্ষিণ পাশে নবাব আলীর বাড়ি সংলগ্ন বাংলালিংকের একটি টাওয়ারের একেবারে চূড়ায় উঠে আলামিন এই দুটি পতাকা টাঙান। আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার ঠিক ওপরে তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের লাল-সবুজের পতাকাও টাঙিয়ে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলামিনের পতাকা টাঙানোর ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তিনি আস্তো বাশ এবং পতাকা নিয়ে তরতর করে টাওয়ারের চূড়ায় উঠে যান ।
এই দুঃসাহসিক কাজ দেখে নিচে জড়ো হওয়া স্থানীয় মানুষজন যেমন হাততালি দিয়ে তাকে উৎসাহ দিয়েছেন, তেমনি যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কায় অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপদে নিচে নেমে আসার পর আলামিন জানান, আমার ভালোবাসার মানুষের দল আর্জেন্টিনা এজন্য এই ঝুঁকি নিয়েছি।

তবে নিজের দেশের পতাকাকে সর্বোচ্চ সম্মান জানাতে তিনি আর্জেন্টিনার পতাকার ওপরে বাংলাদেশের পতাকা বেঁধেছেন।

স্থানীয় হরিনাডাঙ্গা গ্রামের আরেকজন ভক্ত বলেন,মিজান বলেন “প্রিয় দল আর্জেন্টিনা এবং লিওনেল মেসি ও ডি মারিয়ার প্রতি ভালোবাসা থেকেই আলামিননকে ওই টাওয়ারে পতাকা টাঙানোর অনুরোধ করা হয়েছে। যেমন আমাদের ভালোবাসা, তেমনি সাহসিকতারও পরিচয় আমরা দিয়েছি।”
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের বিপজ্জনক কাজ থেকে বিরত থাকার জন্য ফুটবলপ্রেমীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights