বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন পরিচয় পর্বের নামে জবি বাসে ‘র‍্যাগিং’, ক্ষোভ ও মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে যুক্ত হলো জার্মানির ৩টি অত্যাধুনিক হেমোডায়ালাইসিস মেশিন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল ভালো ফলনের প্রথম শর্ত হলো উন্নতমানের বীজ নির্বাচন..আর এসএম সাজেদুল করিম নৃগোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড প্রধানমন্ত্রী তারেক রহমান তৈরী করেছেন -মির্জা ফখরুলঃ ভূরুঙ্গামারীতে গাঁজা গাছ জব্দ, পালাতে গিয়ে দুই যুবককে কামড়ে আহত করল অভিযুক্ত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ধামইরহাটে উমার ইউনিয়নের বিভিন্ন বাজারে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌসুমীর গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ
/ ৪২ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

ধামইরহাটে উমার ইউনিয়নের বিভিন্ন বাজারে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌসুমীর গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ

মোঃ জিহান বাবু ধামইরহাট

(নওগাঁ) প্রতিনিধি
:নওগাঁর ধামইরহাট উপজেলার ৪ নম্বর উমার ইউনিয়নের বিভিন্ন বাজারে সর্বস্তরের সাধারণ জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও ব্যাপক গণসংযোগ করেছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ মরিয়ম বেগম মৌসুমী।আজ ২০ জুন ২০২৬, রোজ শনিবার দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত উমার ইউনিয়নের চকচন্ডী বাজার, দুর্গাপুর বাজার ও চন্ডিপুর বাজারে তিনি এই গণসংযোগ ও পরিচিতি সভা করেন।গণসংযোগকালে চকচন্ডী, দুর্গাপুর ও চন্ডিপুর বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় সাধারণ ভোটারদের সাথে অত্যন্ত আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করেন মরিয়ম বেগম মৌসুমী। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বাজারগুলো এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।উপস্থিত সাধারণ জনগণ ও ভোটারদের উদ্দেশ্যে মোছাঃ মরিয়ম বেগম মৌসুমী বলেন,”আপনারা যদি আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তবে ইনশাআল্লাহ আমি এই এলাকার মানুষের সকল প্রকার মৌলিক চাহিদা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। আমি আপনাদের ঘরের সন্তান, সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আগামীতেও পাশে থাকতে চাই। ধামইরহাট উপজেলাকে একটি আধুনিক ও বৈষম্যহীন উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উমার ইউনিয়নের বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও সমর্থক তার সাথে উপস্থিত ছিলেন। সাধারণ ভোটাররা মরিয়ম বেগম মৌসুমীকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে তার প্রতি সর্বাত্মক সমর্থনের আশ্বাস ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights