বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চট্টগ্রামের ত্রাস ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন পরিচয় পর্বের নামে জবি বাসে ‘র‍্যাগিং’, ক্ষোভ ও মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে যুক্ত হলো জার্মানির ৩টি অত্যাধুনিক হেমোডায়ালাইসিস মেশিন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভূরুঙ্গামারীতে গাঁজা গাছ জব্দ, পালাতে গিয়ে দুই যুবককে কামড়ে আহত করল অভিযুক্ত
/ ৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে গাঁজা গাছ জব্দ, পালাতে গিয়ে দুই যুবককে কামড়ে আহত করল অভিযুক্ত

মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ২৯, জুলাই ২৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী যৌথ অভিযানে পুলিশের হাতে ধরা পড়তে গিয়ে দুই যুবককে কামড়ে আহত করেছেন এক গাঁজাসেবী। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা তাকে আটক করে তার বাড়ি থেকে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজার গাছ এবং গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করেন।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মনজু আলম (৫৫)। তিনি বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।
অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশ ও বিজিবির যৌথ দল অংশ নেয়।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মনজু আলমের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজার গাছ জব্দ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মনজু পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় স্থানীয় যুবক রাতুল (২১) ও পারভেজ (২২) তাকে আটকের চেষ্টা করলে মনজু তাদের হাতে কামড় বসিয়ে রক্তাক্ত করেন। এরপরও পালানোর চেষ্টা চালালেও ঘটনাস্থলে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা তাকে নিয়ন্ত্রণে এনে আটক করেন। পরে তার কাছ থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ ও বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights