রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
অর্থ কেলেঙ্কারির অভিযোগে খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বহিষ্কার নড়াইলে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন; নতুন সভাপতি নাসীর, সেক্রেটারি নুরুন নবী গুণবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই শহীদদের স্মরণ সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত। গণভোটের রায় ও জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে জামায়াতের কর্মসূচি, রাজপথে দাবি আদায়ের আওয়াজ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন রেলপথ প্রতিমন্ত্রী তালামীযে ইসলামিয়া সিলেট এমসি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন। সংবিধানের দোহাই দিয়ে জনগণকে শাসন করতে চাইলে জাতি কাউকে ক্ষমা করবে না— এমপি আতাউর রহমান বাচ্চু জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ফতুল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিজপাড়ায় তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ‎ বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক: দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
উপমন্ত্রীর মর্যাদায় ভূষিত হলেন জেলা পরিষদের প্রশাসক মইনুল হাসান সাদিক
/ ৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

উপমন্ত্রীর মর্যাদায় ভূষিত হলেন জেলা পরিষদের প্রশাসক মইনুল হাসান সাদিক

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল :

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক উপমন্ত্রীর মর্যাদা লাভ করেছেন। স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের উপমন্ত্রীর মর্যাদা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর গাইবান্ধাসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ত নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন।
তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে গাইবান্ধা জেলা বিএনপিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাজনীতির মাঠে তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ মেজর জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে তিনি জেলা বিএনপির অন্যতম প্রধান সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাইবান্ধার পলাশবাড়ী-সাদুল্লাপুর আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও তিনি জান্নাতের টিকেট বিক্রেতার নিকট নির্বাচনে বিজয়ী হতে পারেননি, তবে নির্বাচনী এলাকায় তাঁর ব্যাপক গণসংযোগ, রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে।
পরে দলের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদান, ত্যাগ, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জেলার নেতৃত্বের ধারাবাহিকতা বিবেচনায় তাঁকে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এবার স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তে উপমন্ত্রীর মর্যাদা লাভ করায় তাঁর রাজনৈতিক জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের উপমন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়েছে। এর ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকও এ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights