
হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য হতে পেরে গর্বিত — এস কে ইয়াছিন
সিনিয়র রিপোর্টারঃ মোঃ রাকিবুল ইসলাম মিঠু।
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ঐতিহ্যবাহী হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
এই সম্মানজনক সদস্যপদ প্রদানের জন্য হিজলগাড়ী প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব আরিফ হাসান, সহ-সভাপতি জনাব লাবলু রহমান এবং কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, হিজলগাড়ী প্রেসক্লাব সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শকে ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সংগঠনের একজন সদস্য হিসেবে সাংবাদিকতার নৈতিকতা, পেশাদারিত্ব এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
সবার আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা কামনা করছি, যেন সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থেকে সমাজের উন্নয়ন ও সত্য প্রতিষ্ঠার পথে সামান্য হলেও অবদান রাখতে পারি।
এস কে ইয়াছিন
মফস্বল সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃ জগত
যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব





