
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে জামায়াতে ইসলামির গণমিছিল ও সমাবেশ
আল শাহরিয়া আমিন
নড়াইল প্রতিনিধি
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে জামায়াতে ইসলামির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
আজ শনিবার (১ আগস্ট) বিকাল ৪ টার সময় নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে রূপগঞ্জ মুচিরপোলসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু। সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
এ সময় বক্তব্য দেন সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আল আমিন, জেলা নায়েবেআমির মাস্টার জাকির হোসেন ও জেলা শিবিরের সভাপতি তাজ মোহাম্মদ।
এ সময়ে জেলা নায়েবেআমির মাস্টার জাকির হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন আপনার পিতা মাতা দুজনই ছিলেন দেশরত্ন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের গর্বিত সন্তান এবং আপনার মাথা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশ একমাত্র আপোষহীন নেত্রী। আপনি সেই গর্বিত পিতা মাতার গর্বিত সন্তান। বাংলাদেশের মানুষ আপনাকে প্রধানমন্ত্রী পদ উপহার দিয়েছে। আপনি বাংলাদেশের মানুষের রায়ের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করবেন না। এর ভয়ানক পরিণতি কি হতে পারে আপনি জানেন না।





