মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
যশোরের অভয়নগরে পল্লী মঙ্গল কলেজে শিক্ষক নিয়োগে অর্থ বাণিজ্য ও জমি আত্মসাৎএর অভিযোগ। কুড়িগ্রামে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সফর উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির আহ্বান। ছাত্ররাজনীতি থেকে যুবদল, ১৭ বছরের লড়াই শেষে মহিদুলের নিঃসঙ্গ জীবন আলকরা ইউনিয়ন ১ নং ওয়ার্ড় প্রবাসী ফোরামের সহায়তায় হৃদরোগ আক্রান্ত শাহীনকে চিকিৎসা বাবদ অর্থ উপহার। ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালনঃ সামাজিক অবক্ষয় রোধে কঠোর ভাবে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ ইউ এন ওর ফিডিং কর্মসূচির খাবারের অনিয়ম,মান নিয়েও প্রশ্ন? মামুন মিঞা দীর্ঘদিন আত্মগোপনে, বাড়ি ফিরতেই ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার নেত্রকোনায় শত্রুতার জেরে অগ্নিসংযোগের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফারুক আহমেদ খান
/ ৯৩ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফারুক আহমেদ খান

রামকৃষ্ণ সাহা রামা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সফল জিএস, নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তির খবরে নাগরপুর সহ টাঙ্গাইলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের আমেজ বিরাজ করছে।

ফারুক আহমেদ খান দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত। ছাত্রজীবনে নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করেন। সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের জন্য তিনি এলাকায় সুপরিচিত। তিনি নাগরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর ফারুক আহমেদ খান সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন এবং জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights