সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ছাত্ররাজনীতি থেকে যুবদল, ১৭ বছরের লড়াই শেষে মহিদুলের নিঃসঙ্গ জীবন আন্দোলন-সংগ্রামে ছিলেন সক্রিয় , হামলার পর শারীরিক ও আর্থিক সংকটে ঘরবন্দী ২৮ সেপ্টেম্বর ২০২৬ শার্শা থানা পুলিশ গাঁজা ও ব্যাটারী চালিত ভ্যানসহ আটক-১ শার্শা থানা পুলিশ গাঁজা ও ব্যাটারী চালিত ভ্যানসহ আটক-১ মায়ের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ক্ষোভ, ১৪ বছরের ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে মেধার জন্য গণঅভ্যুত্থান: সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বদলে লটারি নয় শার্শার কায়বা সীমান্ত এলাকয় চোরাচালান ৩৬০ পিস মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার নারায়ণপুর ধোঁয়াঘাটা রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মেগা প্রকাশ্য জনসভা ও রিক্রিয়েশন ৪নং পাল্টাপুর ইউনিয়নে দুর্গোৎসব ঘিরে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ চলছে যশোরে অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক। যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা ভাগ্নের মর্মান্তিক মৃত্যু।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
/ ২৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:১২ পূর্বাহ্ন

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোঃউজ্জল হোসেন
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় দাতা সদস্যদের বঞ্চিত করে অবৈধভাবে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ২ আগস্ট রবিবার দুপুর ২টার সময়ে ধামইরহাট বাজারের একটি কোচিং সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে মোঃ আবির হাসান মিলন তার লিখিত বক্তব্যে  বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিয়ম করে তথ্য গোপন করে প্রকৃত দাতা সদস্যদের না জানিয়ে গোপনে এডহক কমিটির নাম প্রস্তাব বোর্ডে পাঠান। এডহক কমিটি ৩ থেকে ৬ মাসের হলেও তারা ২ বছর পার করে আবারও একই কৌশলে বিধি বহির্ভূতভাবে কমিটির গঠনের চেষ্টা চালাচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বিদ্যালয়ে জমি দাতা পরিবারের যে কাউকে সভাপতি হিসেবে দেখতে চাই, এ সময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের  তহবিল তছরুপ, ভর্তি ও অন্যান্য খাতের আদায়কৃত অর্থের অনিয়ম সহ নিজের পছন্দের রাজনৈতিক ব্যক্তিদের কমিটির রাখার অভিযোগ করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন যারা কমিটিতে থাকতে বিদ্যালয়ে এসে ইচ্ছাপোষন করেছে ক্যাবলমাত্র তাদেরই নাম প্রেরণ করা হয়েছে, যাদের অন্তর্ভূক্ত করার দাবী করেছে প্রাক্তন শিক্ষার্থীরা, তারা কেউ কমিটির থাকার ইচ্ছাপোষন করে নাই বা আমাকে জানায়নি, আমার বিরুদ্ধে এসব অভিযোগ সঠিক নয়।
সম্মেলনে অভিভাবক সাখাওয়াত হোসেন, প্রাক্তন শিক্ষার্থী মোজাফফর রহমান বাবু মোঃআবু সাঈদ, মেহেদী হাসান, মুন্না মোরশেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights