সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নারায়ণপুর ধোঁয়াঘাটা রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মেগা প্রকাশ্য জনসভা ও রিক্রিয়েশন ৪নং পাল্টাপুর ইউনিয়নে দুর্গোৎসব ঘিরে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ চলছে যশোরে অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক। যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা ভাগ্নের মর্মান্তিক মৃত্যু। জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে ‘চাঁদাবাজ’ ও বিএনপি নেতাদের ‘গডফাদার’ বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন পথশিশুদের পাশে, প্রান্তিক প্রতিভার সন্ধানে ‘সৃজন মঞ্চ’ গাইবান্ধায় তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতার প্রত্যয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী । ঠাকুর গাঁও জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ঃ বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ৩০
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সম্পাদক পরিষদের সদস্য হলেন পূর্বদেশ_সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।
/ ৪০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

সম্পাদক পরিষদের সদস্য হলেন
পূর্বদেশ_সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।

নজরুল ইসলাম সিকদার বাঁশখালী প্রতিনিধি

দেশের সম্পাদকদের পত্রিকা জাতীয় প্ল্যাটফরম ‘সম্পাদক পরিষদ’ এর সহযোগী সদস্য পদ লাভ করেছেন চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ এর সম্পাদক মুজিবুর রহমান। গত ২৯ জুলাই সংগঠনের সভাপতি নুরুল কবির স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষা, পেশাগত সাংবাদিকতার উন্নয়ন এবং সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে ২০১৩ সালে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। দেশের প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকরা এই পরিষদের সদস্য হিসেবে রয়েছেন।

জনাব মুজিবুর রহমান ২০১২ সালের ১২ ডিসেম্বর পত্রিকাটির প্রতিষ্ঠাকালীন ‘ব্যবস্থাপনা সম্পাদক’ হিসেবে দায়িত্ব নেন। ২০১৭ সালের ১ জুন তিনি পদোন্নতি পেয়ে ‘সম্পাদক’ পদের দায়িত্ব গ্রহণ করেন। প্রতিষ্ঠার পর থেকে পূর্বদেশ নিজস্ব স্বকীয়তা বজায় রেখে দেশ ও মানুষের স্বার্থে সাংবাদিকতার মহান পেশাকে সমৃদ্ধ করে চলেছে।

সম্পাদক পরিষদের সদস্য হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘দেশের প্রথম সারির জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের প্ল্যাটফরমের সদস্য পদ পেয়ে আমি সত্যিই আনন্দিত, এই জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পূর্বদেশ তার সম্পাদকীয় নীতিতে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যকে ধারণ করার চেষ্টা করে যাবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights