রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ বিএনপি তিস্তার পানি বাড়ছে, তিন জেলায় প্লাবনের শঙ্কা। যশোরের শার্শায় রাতারাতি বিএনপি সেজে সারের ডিলারশিপ পাওয়ার জন্য ১০ লাখ টাকা বানিজ্যের অভিযোগ। পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশবার ফয়েজুল কবির ও রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ চৌদ্দগ্রামে আলকরার মন্নান ট্রাফিকের বাড়ীতে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু ষড়যন্ত্রকারীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রূপগঞ্জে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শরনখোলায় কোস্ট গার্ডের আয়োজনে চিকিৎসা সেবা,ঔষধ সামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
/ ৫৮ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শরনখোলায় কোস্ট গার্ডের আয়োজনে চিকিৎসা সেবা,ঔষধ সামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাটের শরনখোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

সোমবার (০৩ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

এরই ধারাবাহিকতায় (৩ আগস্ট) সোমবার সকাল সাড়ে ১১ টা হতে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় বাগেরহাটের শরণখোলা থানাধীন রায়েন্দা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন-এ ২৫৫ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, মাদকবিরোধী সচেতনতা এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights