মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে ৮০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ। বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানী মালামাল আটক করেছে-বিজিবি রাঙামাটি ইউনিয়ন পরিষদে ভুয়া জন্ম সনদ ও মৃত্যু সনদ বেড়িয়ে এলো গোপন রহস্য আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই নারী অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে ৮০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ। বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের। নেত্রকোনার পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নেত্রকোনায় শিশু-কিশোরদের হাতে কোরআন তুলে দিয়ে ‘সবক’ অনুষ্ঠান সম্পন্ন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ক্লোজ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
১৫ মাস পর মাতৃভূমিতে ফিরলেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন
/ ৬৩ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন

১৫ মাস পর মাতৃভূমিতে ফিরলেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন

ভক্তদের দোয়া ও ভালোবাসায় সিক্ত ‘শাহজাদা’

রফিকুল ইসলাম সবুজ

দীর্ঘ ১৫ মাস চিকিৎসা শেষে অবশেষে দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা, সামাজিক আন্দোলনের প্রাণপুরুষ ইলিয়াস কাঞ্চন। লন্ডনে চিকিৎসা শেষে তিনি সম্প্রতি দেশে ফিরেছেন।

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার এই কৃতি সন্তান শুধু চলচ্চিত্রের নায়কই নন, তিনি একজন সমাজকর্মীও। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সফল সভাপতি, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা ‘শাহজাদা’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘চাকর’ সহ অসংখ্য ব্যবসা সফল সিনেমার মাধ্যমে ‘ঢাকাই সিনেমার যুবরাজ’ হিসেবে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি তিনি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন – নিসচা’র চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছেন। তার এই মানবিক কাজের জন্য তিনি সর্বজন শ্রদ্ধেয়।

দীর্ঘদিন অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে অবস্থান করছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দেশে ফেরায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বইছে।

তার দেশে ফেরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকে হুইলচেয়ারে বসা তার ছবি দেখে দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন।

ভক্তদের একটাই চাওয়া – আল্লাহপাক যেন প্রিয় এই অভিনেতাকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন।

তার পরিবারের পক্ষ থেকেও সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

প্রিয় ‘শাহজাদা’র সুস্থ হয়ে আবার আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং সামাজিক কাজে যুক্ত হওয়ার অপেক্ষায় কোটি ভক্ত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights