মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে ৮০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ। বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানী মালামাল আটক করেছে-বিজিবি রাঙামাটি ইউনিয়ন পরিষদে ভুয়া জন্ম সনদ ও মৃত্যু সনদ বেড়িয়ে এলো গোপন রহস্য আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই নারী অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে ৮০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ। বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের। নেত্রকোনার পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নেত্রকোনায় শিশু-কিশোরদের হাতে কোরআন তুলে দিয়ে ‘সবক’ অনুষ্ঠান সম্পন্ন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ক্লোজ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় টাঙ্গাইলের নাগরপুরে যুবলীগ নেতা বাহারুল ইসলাম বাহার গ্রেপ্তার
/ ৯৬ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় টাঙ্গাইলের নাগরপুরে যুবলীগ নেতা বাহারুল ইসলাম বাহার গ্রেপ্তার

রামকৃষ্ণ সাহা রামা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় বাহারুল ইসলাম বাহার নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় বাহারুল ইসলাম বাহার এলাকায় প্রভাবশালী ছিলেন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি সাবেক সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ও তার ছোট ভাই মুজিবুল ইসলাম পান্নার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাগরপুরে তার নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে এ ঘটনায় নাগরপুর থানায় দায়ের করা মামলায় বাহারুল ইসলাম বাহারকে এজাহারভুক্ত আসামি করা হয়।

বাহারুল ইসলাম বাহারের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।

তবে অভিযোগ গুলোর বিষয়ে বাহারুল ইসলাম বাহারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights