বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
মান্দায় নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জামায়াতের নেতৃত্বে স্মারকলিপি প্রদান ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চৌদ্দগ্রামে রাস্তার জায়গায় নিয়ে হামলায় যুবকের মৃত্যু শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগেই দেশে গণতন্ত্র ফিরেছে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিতম নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কানা বাহার ও মাছুম গ্রেপ্তার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শরণখোলায় মাদক নির্মূলে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ৩১ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:১৯ পূর্বাহ্ন

শরণখোলায় মাদক নির্মূলে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা থানা পুলিশের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে থানা প্রাঙ্গণে আয়োজিত এই সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদক নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানমের আমন্ত্রণে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন। সভায় বক্তারা এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
মাদক নির্মূলের বিষয়ে সাংবাদিকরা ওসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তারা জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন তারা।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, “বর্তমান সরকারের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সভায় উপস্থিত সাংবাদিকরা মাদক ও অপরাধমুক্ত শরণখোলা গড়তে পুলিশের নিয়মিত অভিযানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ওসি রোকেয়া খানম সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights