মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে ৮০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ। বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানী মালামাল আটক করেছে-বিজিবি রাঙামাটি ইউনিয়ন পরিষদে ভুয়া জন্ম সনদ ও মৃত্যু সনদ বেড়িয়ে এলো গোপন রহস্য আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই নারী অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে ৮০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ। বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের। নেত্রকোনার পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নেত্রকোনায় শিশু-কিশোরদের হাতে কোরআন তুলে দিয়ে ‘সবক’ অনুষ্ঠান সম্পন্ন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ক্লোজ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধায় বন্যা-ভাঙন দেখতে পানিসম্পদ প্রতিমন্ত্রী জরুরি ভিত্তিতে জিও ব্যাগ, দুই বৃহৎ প্রকল্প বাস্তবায়নের আশ্বাস
/ ৪৯ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

গাইবান্ধায় বন্যা-ভাঙন দেখতে পানিসম্পদ প্রতিমন্ত্রী জরুরি ভিত্তিতে জিও ব্যাগ, দুই বৃহৎ প্রকল্প বাস্তবায়নের আশ্বাস

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার বন্যা ও নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার নৌপথে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যাকবলিত ও ভাঙনপ্রবণ এলাকা ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে সদর উপজেলার চিথুলিয়া-দিগড়, ফুলছড়ির জিগাবাড়ী ও উড়িয়া এবং সুন্দরগঞ্জের শ্রীপুর ও লাল-চামার এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী।
পরে ফুলছড়ির দক্ষিণ কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় তিনি বলেন, নদীভাঙনপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণ করা হবে। আগামী এক-দুই দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, গাইবান্ধার জন্য প্রায় এক হাজার কোটি ও ৮০০ কোটি টাকার দুটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে জেলার নদীভাঙন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। আগামী চার বছরে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৯৬টি প্রকল্পের মধ্যে গাইবান্ধার জন্য দুটি বৃহৎ প্রকল্প রয়েছে বলেও জানান তিনি।
পথসভায় ফুলছড়ি-সাঘাটা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights