মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে ৮০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ। বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানী মালামাল আটক করেছে-বিজিবি রাঙামাটি ইউনিয়ন পরিষদে ভুয়া জন্ম সনদ ও মৃত্যু সনদ বেড়িয়ে এলো গোপন রহস্য আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই নারী অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে ৮০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ। বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের। নেত্রকোনার পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নেত্রকোনায় শিশু-কিশোরদের হাতে কোরআন তুলে দিয়ে ‘সবক’ অনুষ্ঠান সম্পন্ন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ক্লোজ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
২৬ বছরের আলোকবর্তিকা ক্বারী ফখরুল ইসলামকে বর্ণাঢ্য বিদায়: প্রবাসীদের ভূমিকায় প্রশংসার জোয়ার।
/ ৬৮ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

২৬ বছরের আলোকবর্তিকা ক্বারী ফখরুল ইসলামকে বর্ণাঢ্য বিদায়: প্রবাসীদের ভূমিকায় প্রশংসার জোয়ার।

আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

দীর্ঘ ২৬ বছরের গৌরবোজ্জ্বল ও একনিষ্ঠ শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন উদয়পুর ইবতেদায়ী মাদরাসার শ্রদ্ধেয় শিক্ষক ক্বারী মাওলানা ফখরুল ইসলাম ছাহেব। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে তাঁকে এক আবেগঘন ও আড়ম্বরপূর্ণ পরিবেশে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৮ আগস্ট মাদরাসার কনফারেন্স হলে উদয়পুর গ্রামবাসী ও সর্বস্তরের প্রবাসীদের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটিকে সফল ও সুসংগঠিত করতে মূল ভূমিকা পালন করেন এবং সিংহভাগ আর্থিক পৃষ্ঠপোষকতা জোগান উদয়পুর গ্রামের প্রবাসীরা। সুদূর প্রবাসে থেকেও নিজ গ্রামের দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষকের প্রতি তাঁদের এই শ্রদ্ধা ও অবদান পুরো এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা কাজী আব্দুল মুকিত ছাহেবের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী মাওলানা বদরুল ইসলাম ও হাবিবুর রহমান তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাবেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মো. ফখরুদ্দীন আহমদ।

অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্যে আবেগাপ্লুত ক্বারী মাওলানা ফখরুল ইসলাম বলেন,

“দীর্ঘ ২৬টি বছর আমি এই মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা করেছি। গ্রামের সর্বস্তরের মানুষ এবং বিশেষ করে আমাদের দরদী প্রবাসী ভাইদের ভালোবাসা আমাকে চিরঋণী করেছে। প্রবাসে থেকেও শিক্ষার মানউন্নয়ন ও শিক্ষকদের মূল্যায়নে তাঁদের এই এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়।”

বিশেষ অতিথির বক্তব্যে গোবিন্দনগর ফজলিয়া ফাদ্বিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ ছাহেব বলেন,

“মাওলানা ফখরুল ইসলাম ছাহেব এক নিষ্ঠাবান আলোকবর্তিকা। দীর্ঘ ২৬ বছর দ্বীনি শিক্ষার খেদমতে তাঁর অবদান অনস্বীকার্য। পাশাপাশি আমাদের প্রবাসী ভাইদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই, যাঁদের মূল অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় এত সুন্দর ও সুসংগঠিত আয়োজন সম্ভব হয়েছে।”

প্রবাসীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে দুবাই প্রবাসী ফটিক মিয়া, সুহেল মিয়া ও আনোয়ার হুসেন বলেন,

“আমাদের গ্রামের শিক্ষার মূল ভিত্তি গড়ে দিয়েছেন শ্রদ্ধেয় ফখরুল ইসলাম হুজুর। প্রবাসে থাকলেও হুজুরের অবদানের কথা আমরা কখনো ভুলিনি। এ জাতীয় গুণী মানুষকে সম্মান জানাতে পেরে আমরা প্রবাসী সমাজ আজ ধন্য ও গর্বিত।”

বিদায়ী শিক্ষকের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ ও শুভকামনা জানিয়ে আরও বক্তব্য রাখেন:

মাওলানা শাহীনুল ইসলাম (প্রধান শিক্ষক, উদয়পুর দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা)

মাওলানা হাফিজুর রহমান (ইমাম ও খতিব উদয়পুর জামে মসজিদ)

জনাব মাসুক মিয়া (প্রবীণ মুরব্বি ও সাবেক মেম্বার)

অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ: জনাব আকিকুর রহমান ছুরক মিয়া, জনাব হারুন মিয়া, জনাব আব্দুল ওয়াদুদ, জনাব ছিদ্দিকুর রহমান, জনাব আমির হুসেন ছমির এবং সংবর্ধিত অতিথির সুযোগ্য সন্তান কামরুল হাসান উদয়পুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা’র অফিস সহকারী খছরু মিয়া।

অনুষ্ঠানে এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন—জনাব সিরাজ আলী, জনাব আব্দুস সালাম খাঁন, জনাব আব্দুল কুদ্দুস, জনাব আব্দুস শহিদ, জনাব ক্বারী আব্দুল্লাহ, জনাব ওয়াজিব উল্লাহ, জনাব গোলাম আকবর খুকন, জনাব ইরন খাঁন, জনাব আব্দুর রহিম, জনাব ইসমত আলী, জনাব শাহ আলম চৌধুরী, জনাব মাওলানা আলী আহমদ, জনাব আব্দুল হামিদ, জনাব আবু ছালেহ, জনাব হাফিজুর রহমান, জনাব আবুল লেইছ, মো. নানু মিয়া, মো. মিনহাজুর মাহদি, ছাদ উদ্দিন সহ সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রবাসীদের ও গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ক্বারী মাওলানা ফখরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও মূল্যবান উপঢৌকন তুলে দেওয়া হয়। পরিশেষে হুজুরের সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights