রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ বিএনপি তিস্তার পানি বাড়ছে, তিন জেলায় প্লাবনের শঙ্কা। যশোরের শার্শায় রাতারাতি বিএনপি সেজে সারের ডিলারশিপ পাওয়ার জন্য ১০ লাখ টাকা বানিজ্যের অভিযোগ। পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশবার ফয়েজুল কবির ও রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ চৌদ্দগ্রামে আলকরার মন্নান ট্রাফিকের বাড়ীতে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু ষড়যন্ত্রকারীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রূপগঞ্জে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন বিপুল ভোটে সভাপতি নির্বাচিত মোঃ মেহেদী হাসান ।
/ ৫১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন

ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন বিপুল ভোটে সভাপতি নির্বাচিত মোঃ মেহেদী হাসান ।

মোঃ জিহান বাবু ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি।

আজ ১০ আগস্ট ২০২৬, রোজ সোমবার অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ধামইরহাট উপজেলা ট্রাক, ট্যাঙ্ক-লরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ২৬৫০)-এর ধামইরহাট শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ও সম্মেলন।উক্ত নির্বাচনে সাধারণ শ্রমিকদের অভূতপূর্ব সমর্থনে সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিশাল চমক সৃষ্টি করেছেন তরুণ ও জনপ্রিয় শ্রমিক নেতা মোঃ মেহেদী হাসান।

নির্বাচন শেষে বিজয়ী সভাপতি মোঃ মেহেদী হাসানকে ফুলের মালা দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন।এই নির্বাচনকে সফল ও সার্থক করতে সার্বিক তত্ত্বাবধান ও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন , সেই সাথে বিশেষ ভূমিকা ও সহযোগিতা রাখেন ধামইরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান এবং ৪ নম্বর উমার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটন। এছাড়াও ধামইরহাট উপজেলা বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিনরাত অক্লান্ত পরিশ্রম এই বিজয় অর্জনে বড় অবদান রাখে।সম্মেলনে শ্রমিক ইউনিয়নের সকলস্তরের সাধারণ সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।বিজয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহাজ্ব মোঃ রুহুল আমিন ও নবনির্বাচিত সভাপতি মোঃ মেহেদী হাসান বলেন, “আমাদের সকলের আন্তরিক পরিশ্রম আজ সফলতায় রূপ নিয়েছে। সংগঠনকে শক্তিশালী করতে এবং শ্রমিকদের অধিকার আদায়ে আগামী দিনে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এই ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights