বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
যশোরের অভয়নগরে পল্লী মঙ্গল কলেজে শিক্ষক নিয়োগে অর্থ বাণিজ্য ও জমি আত্মসাৎএর অভিযোগ। কুড়িগ্রামে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সফর উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির আহ্বান। ছাত্ররাজনীতি থেকে যুবদল, ১৭ বছরের লড়াই শেষে মহিদুলের নিঃসঙ্গ জীবন আলকরা ইউনিয়ন ১ নং ওয়ার্ড় প্রবাসী ফোরামের সহায়তায় হৃদরোগ আক্রান্ত শাহীনকে চিকিৎসা বাবদ অর্থ উপহার। ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালনঃ সামাজিক অবক্ষয় রোধে কঠোর ভাবে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ ইউ এন ওর ফিডিং কর্মসূচির খাবারের অনিয়ম,মান নিয়েও প্রশ্ন? মামুন মিঞা দীর্ঘদিন আত্মগোপনে, বাড়ি ফিরতেই ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার নেত্রকোনায় শত্রুতার জেরে অগ্নিসংযোগের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুর গাঁও জেলার হরিপুর উপজেলায় মুক্তিযোদ্ধার স্ত্রী, সৎ ছেলের দ্বারা নির্যাতনের শিকারঃ
/ ১৪০ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

ঠাকুর গাঁও জেলার হরিপুর উপজেলায় মুক্তিযোদ্ধার স্ত্রী, সৎ ছেলের দ্বারা নির্যাতনের শিকারঃ

স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।

ঠাকুর গাঁও জেলার হরিপুর উপজেলার ৬ নং ভাতুড়িয়া ইউনিয়নের রামপুর আদর্শ গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল জলিল আগের স্ত্রী মারা যাওয়ার পরে তাঁর সন্তানেরা দেখাশোনা করার মানুষ না থাকায় বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল জলিল ইসলামি সংস্কৃতি অনুযায়ী ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেন গাঁও ইউনিয়ন এর কলিগাঁও গ্রামের জনাব আমির হোসেন এর মেয়ে মোছাঃ হোসনেয়ারা বেগম ২৪/০৬/২৪ তারিখে বিবাহ করে সুখে সংসার করে যাচ্ছিলেন।
হঠাৎ প্রায় চার মাস আগে মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মৃত ১ম স্ত্রীর বড়ো সন্তান ১ , আকরাম হোসেন,আকরামের স্ত্রী ২, নাজমা , আকরামের মেয়ে ৩, লামিয়া ৩ জনে মিলে বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল জলিল কে মারধর করে পা ভেঙে দিয়েছিল। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে গত মাস খানেক আগে ইন্তেকাল করেছেন!
মারা যাওয়ার পরে থেকেই তাঁর বর্তমান স্ত্রী জনাব হোসনেয়ারা বেগম ও মেয়ে বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার পরিনত হয়েছেন। গত ১০ তারিখ রাতে মারধর করে শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েছেন হোসনেয়ারা বেগম ও তাঁর মেয়ে। এখন তাঁরা হরিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আরো খবর নিয়ে জানা গেছে তাঁর স্বামী মারা যাওয়ার সময় কিছু ঋণ করে গেছিলেন সেটা শোধ করে দিতে নিজের শেষ সম্বল গরুটি বিক্রি করে এখন তার নিজের ও মেয়ের খাবার খরচ চালানো কোনো মতে সম্ভব হচ্ছে না, দিনে একবেলা খাবার যোগাড় করা যেন দুস্পাপ্য তাই বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল জলিল এর স্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ কাছে সকল ধরনের সহায়তা সহ ডালভাত খেয়ে যেন বাঁচতে পারেন এবং মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে পরিত্রাণ পান তাই সকলের কাছে আকুতি জানালেন।

বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights