রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম মাদক,ক্যাসিনো,অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ জহিরুল ইসলাম মাতাব্বর যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ার হোসেন সহ সাত জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সংযোগ কেটে গভীর রাতে বাড়িতে প্রবেশের অভিযোগ, বৃদ্ধা মাকে একা পেয়ে আতঙ্ক যশোরের চৌগাছায় আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুলেমান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ফুলছড়িতে জনসম্পৃক্ততায় আলোচনায় চেয়ারম্যান আজহারুল হান্নান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে না আসায় লাঠি হাতে আন্দোলনে কুড়িগ্রামের শিশু শিক্ষার্থীরা
/ ৩৫ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন

শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে না আসায় লাঠি হাতে আন্দোলনে কুড়িগ্রামের শিশু শিক্ষার্থীরা
মোঃ জাফর আহমদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামের চরাঞ্চলে শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগে এবার প্রতিবাদে নেমেছে কোমলমতি প্রাথমিকের শিক্ষার্থীরা। হাতে লাঠি নিয়ে বিদ্যালয়ের সামনে অবস্থান এবং বন্ধ শ্রেণিকক্ষের দরজায় লাথি মারার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ব্রহ্মপুত্র নদের অববাহিকার খেয়া আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সব শ্রেণিকক্ষ বন্ধ দেখতে পায় শিক্ষার্থীরা। দীর্ঘ সময় অপেক্ষার পর শিক্ষক না আসায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে হাতে লাঠি নিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। বন্ধ শ্রেণিকক্ষের দরজায় লাথি মেরেও ক্ষোভ প্রকাশ করে তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে শিক্ষক থাকলেও তারা নিয়মিত উপস্থিত হন না। ফলে দিনের পর দিন ব্যাহত হচ্ছে পাঠদান। এতে প্রত্যন্ত চরাঞ্চলের শিশুদের শিক্ষাজীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও অভিযোগ, বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক কর্মরত থাকলেও তাঁদের কেউই নিয়মিত বিদ্যালয়ে আসেন না।
শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে চরাঞ্চলের শিশুদের বঞ্চিত করার এমন অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, বিদ্যালয়ে শিক্ষক উপস্থিত না থাকলে কোমলমতি শিক্ষার্থীরা কার কাছে পড়াশোনা করবে? সরকারি অর্থে পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা নিয়মিত দায়িত্ব পালন না করলে এর দায় নেবে কে?
অভিভাবকদের দাবি, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের দুর্বলতা ও ভৌগোলিক প্রতিকূলতাকে অজুহাত বানিয়ে শিক্ষা কার্যক্রম অবহেলা করার সুযোগ নেই। বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি নিশ্চিত করা, নিয়মিত পাঠদান চালু করা এবং দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, শিশু শিক্ষার্থীদের হাতে লাঠি উঠে আসা শুধু একটি বিদ্যালয়ের অনিয়মের চিত্র নয়; এটি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ব্যবস্থার প্রতি গভীর অসন্তোষেরও বহিঃপ্রকাশ। তাই ঘটনাটিকে হালকাভাবে না দেখে দ্রুত তদন্ত করে শিক্ষক উপস্থিতি ও পাঠদানের বাস্তব চিত্র প্রকাশ করা এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে চরাঞ্চলের শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও নিয়মিত তদারকি জরুরি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights