মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সোহেলের পরিবারকে আর থাকতে হবে না ওহাব সাহেবের গরুর ঘরে ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে সভা গাইবান্ধায় তরুণদের নেতৃত্বে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উপপরিচালক ইমাম হাশিম ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। পাটের দামে স্বস্তি, লাভের আশায় কুড়িগ্রামের চাষিরা। ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। কুড়িগ্রামে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে
/ ৭ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে সৎ ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানোর অভিযোগও করেছেন ভুক্তভোগী।
অভিযোগটি চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামের কাজী মনজুরুল আলমের। তিনি জানান, বিরোধপূর্ণ জমির দলিল তার মায়ের নামে এবং জমিটির রেকর্ডও তার নামে রয়েছে। তা সত্ত্বেও তার সৎ ভাই কাজী মাহিদুল ইসলাম মাহি ও দিদারুল আলম সাগরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি গত ১ সেপ্টেম্বর রাতে ওই জমির ওপর জোরপূর্বক ঢালাই দিয়ে রাস্তা নির্মাণ করেন।
কাজী মনজুরুল আলমের অভিযোগ, রাস্তা নির্মাণে বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর ভয়ও দেখানো হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে দিদারুল আলম সাগর বলেন, জমির রেকর্ড তাদের নামে থাকলেও তারা ওয়ারিশসূত্রে ওই সম্পত্তির দাবিদার। বিষয়টি নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে কনকাপৈত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে এক পক্ষের কাগজপত্র দেখা হয়েছে। অপর পক্ষকে থানায় ডাকা হয়েছে এবং তারা আগামী সপ্তাহের মধ্যে আসবেন বলে জানিয়েছেন। উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights