
কিশোরগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সোহানুর রহমান, নিকলী প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাব্বি মিয়া (২৫)কে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪-এর সিপিসি-২-এর একটি অভিযানিক দল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাব্বি মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাব্বি মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকার মো. ইসলাম উদ্দিনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাব্বি মিয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদক মামলা রয়েছে। মামলাটি নং-৩২(১)১৯। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় ওই মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।





