বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
যশোরের বলুহ’র মেলায় প্রশাসনের দেওয়া শর্ত ভঙ্গের অভিযোগ। কিশোরগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। পুলেরঘাট হাইওয়ে রোড অটো চিনতাই অচেতন চালক, নেই গাড়ি-মোবাইল। কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে কুড়িগ্রামে যুবদলের অভিযান। কুড়িগ্রামে আমন আবাদে সারের জোগান বাড়ল, অতিরিক্ত ৫০০ টন ইউরিয়া।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
/ ৯ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
মামুন মিঞা
ফরিদপুর জেলা প্রতিনিধি
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব ও সক্ষমতা বাড়াতে ফরিদপুরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভাকক্ষে প্রথম ব্যাচের এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম বলেন, ফরিদপুর জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের সময় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী সময়ে পুলিশের দায়িত্বশীল উপস্থিতি জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য পুলিশের দক্ষতা, সততা ও নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম ব্যাচে ফরিদপুর জেলার বিভিন্ন থানা ও ইউনিটের মোট ৫০ জন পুলিশ সদস্য অংশ নিয়েছেন। প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বিভিন্ন বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights