
তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার সরকারি কলেজের উদ্যোগে নাত প্রতিযোগিতা ও নাতিয়া মাহফিল অনুষ্ঠিত আল আমিন সুমন আহমদ সিলেট প্রতিনিধি
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা আয়োজিত নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নাতিয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার, বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক।
বিয়ানীবাজার সরকারি কলেজ সভাপতি মফিজ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নুল হোসাইন এর সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সদস্য হাফিজ আব্দুল বাছিত জবলু, সিলেট পূর্ব জেলা সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন, বিয়ানীবাজার উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, বিয়ানীবাজার পৌর আল ইসলাহ সভাপতি বদরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা আল-ইসলাহ সাধারণ সম্পাদক হাফিজ গৌছ উদ্দীন, বিয়ানীবাজার পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক আবু বকর আবু, লতিফিয়া কারী সোসাইটি বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাওলানা কাজী কাওছার আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল বাছিত আরিফী, সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কামাল হোসেন মাথহুরী, তাফসীরুল কুরআন পরিষদ বিয়ানীবাজার সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, চান্দগ্রাম এ.ইউ ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আছহাব উদ্দীন, বড়লেখা উপজেলা আল-ইসলাহ সহ-সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ-অফিস সম্পাদক রুহুল আমিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক ছাব্বির আহমদ আফজল, কাতার আল ইসলাহর সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর, সংগঠনের বিয়ানীবাজার উপজেলা সভাপতি জফরুল আলম, বিয়ানীবাজার পৌর সভাপতি তানজিম আহমদ রিফাত, বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান, বিয়ানীবাজার পৌর সাধারণ সম্পাদক আবু তাইয়্যিব মো. নোমান।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিয়ানীবাজার উপজেলার সাবেক আহবায়ক মাওলানা রুহুল আমীন, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক সভাপতি হিজবুল হোসাইন তারেক, বিয়ানীবাজার উপজেলার সাবেক সভাপতি মাওলানা রাসেল আহমদ, বিয়ানীবাজার পৌর শাখার সাবেক সভাপতি আমিনুর রশিদ রনি, বিয়ানীবাজার উপজেলার সাবেক সভাপতি আবুল হাসান মামুন, সাবেক সহ-সভাপতি মাওলানা ইকবাল হোসেন, বিয়ানীবাজার উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শাহীন আহমদ, হাবিবুর রহমান হিফজুর, চান্দগ্রাম এ ইউ ফাজিল মাদরাসার ভিপি আব্দুল বাকি, বিয়ানীবাজার সরকারি কলেজ সহ সভাপতি তারেকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সালেহ আহমদ রুমেল, সাংগঠনিক সম্পাদক কাশিম উদ্দিন প্রমুখ।





