সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শিরোনাম:-আবারও দলবদ্ধ (ধ’র্ষ’ণের) শিকার তরুণী গাইবান্ধার‌ সাঘাটায় ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণের অভিযোগ সালথায় পানিতে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু যশোরে যুবদল নেতা রাজুর বিরুদ্ধে অফিস কক্ষে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ। নিকলী জনতার হাতে এক মাদক কারবারি আটক, পুলিশের কাছে হস্তান্তর। ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে তিন জন আটকঃ মোল্লাহাটে এক রাতে দুই বাড়ির গোয়াল থেকে ৪ গরু চুরি জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের গাইবান্ধার‌ সাঘাটায় ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণের অভিযোগ পবিত্র ওমরা পালনে সৌদি আরব যাচ্ছেন পৌর বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান চন্দন,
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন—মাওলানা মুজতবা হাসান চৌধুরী ফুলতলী
/ ১৬ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন—মাওলানা মুজতবা হাসান চৌধুরী ফুলতলী আল আমিন সুমন আহমদ সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুজতবা হাসান চৌধুরী ফুলতলী বলেন, হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) ছিলেন আল্লাহ তায়ালার মায়ার বান্দাদের অন্যতম। তিনি ইলমে তাসাউফের সর্বোচ্চ শিখরে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। তিনি ইলমে শরীয়ত, মারিফাত ও তরিকতের সর্বোচ্চ জ্ঞানের অধিকারী ছিলেন। সকল যুগের সকল শতাব্দীর অলিরা আব্দুল কাদির জিলানী (রহ.)-কে অলিকুল শিরোমনি হিসেবে সম্মান, শ্রদ্ধা ও ভক্তি করেন। আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.)। তিনি তৎকালীন অন্যায়কারী শাসক ও দুর্নীতিপরায়ণ বিচারকদের সামনে নির্ভীকভাবে সত্য কথা বলতেন। তাঁর সান্নিধ্যে এসে হাজার অপরাধী ব্যক্তি তাদের পাপের পথ ছেড়ে তওবা করে স্বাভাবিক ও সৎ জীবনে ফিরে এসেছে। তাঁর খানেকাহ ও মাদ্রাসা সবার জন্য উন্মুক্ত ছিল। সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য বিনামূল্যে খাবারেরনব্যবস্থা করা হতো। আল্লাহর মহান এ ওলির জীবন আমাদের জন্য অনুসরণীয়।
ফাতেহা-ই ইয়াজদাহাম উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা আয়োজিত আলোচনা সভা ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ঈসায়ী, বৃহস্পতিবার, বিকাল ৩ ঘটিকায়, সিলেটের অভিজাত একটি হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ, সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ সভাপতি আব্দুল মান্নান, নাজমুল ইসলাম শিহাব, ফয়ছল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন রাজন, মুহাম্মদ নিজাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার, শামসুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল মুহিত জানু, সহ প্রচার আব্দুল মজিদ নোমান, অফিস সম্পাদক শুয়াইবুল ইসলাম, সহ অফিস সম্পাদক মাহবুব আহমদ, প্রশিক্ষণ সম্পাদক জাকির হোসাইন, সহ প্রশিক্ষণ সম্পাদক নজরুল ইসলাম, ছাবিল আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ শামছুল ইসলাম, আব্দুস সামাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমান, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সভাপতি নুরুল ইসলাম মুবিন, সিলেট সদর পূর্ব উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম, বালাগঞ্জ উপজেলা সভাপতি রেদওয়ান আহমদ, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা সভাপতি দিলোয়ার হোসাইন, মোগলাবাজার থানা সভাপতি মঈন উদ্দিন, ওসমানীনগর উপজেলা সহ সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দক্ষিণ সুরমা থানা সহ সভাপতি মারজান আহমদ ফাহিম, সিলেট সদর পশ্চিম উপজেলা সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, বিশ্বনাথ উত্তর উপজেলা সাধারণ সম্পাদক মিজান রায়হান, মাদারবাজার এফ.ইউ. ফাজিল মাদ্রাসা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ হোসেন, দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, সিলেট সদর পশ্চিম উপজেলা সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রাহেল আহমদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights