বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নেত্রকোনার বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু পুলিশের সহায়তা উদ্ধার নেত্রকোনার মদন ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজার মানুষ, বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের টাকা আত্মসাতের অভিযোগ, কর্মচারী উধাও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন গাইবান্ধায় সাংবাদিক প্রশিক্ষণে তরুণদের সুযোগ না দেওয়ার অভিযোগ, তীব্র প্রতিবাদ পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বীরগঞ্জের কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন. মোটরসাইকেলের ট্যাংকির ভেতর গাঁজা, গাইবান্ধায় গ্রেপ্তার ১
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আব্দুল কাদির জিলানী (রহ.)-এর জ্ঞানার্জনের স্পৃহা যুগে যুগে ইলম অন্বেষণকারীদের জন্য অনুপ্রেরণার উৎস—-মাওলানা মুজতবা হাসান চৌধুরী ফুলতলী
/ ১২ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ন

আব্দুল কাদির জিলানী (রহ.)-এর জ্ঞানার্জনের স্পৃহা যুগে যুগে ইলম অন্বেষণকারীদের জন্য অনুপ্রেরণার উৎস—-মাওলানা মুজতবা হাসান চৌধুরী ফুলতলী আল আমিন সুমন আহমদ সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুজতবা হাসান চৌধুরী ফুলতলী বলেন, ইসলামের ইতিহাসে জ্ঞান, সাধনা, তাকওয়া ও আত্মশুদ্ধির ক্ষেত্রে যেসব মনীষী যুগের পর যুগ মানুষের জন্য অনুকরণীয় হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.)। জ্ঞান অর্জনের প্রতি তাঁর গভীর আগ্রহ, অধ্যবসায় ও ত্যাগ মুসলিম সমাজের জন্য এক অনন্য শিক্ষণীয় দৃষ্টান্ত। শৈশব থেকেই তিনি ইলম অর্জনের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন উচ্চতর ইসলামি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তিনি নিজ জন্মভূমি জিলান থেকে বাগদাদের উদ্দেশে যাত্রা করেন। সে সময়ের দীর্ঘ ও কষ্টকর সফর, প্রতিকূল পরিবেশ এবং নানা সীমাবদ্ধতা তাঁর জ্ঞান অর্জনের আগ্রহকে দমিয়ে রাখতে পারেনি। বাগদাদে তিনি তৎকালীন প্রসিদ্ধ আলিম ও মুহাদ্দিসদের নিকট কুরআন, হাদীস, ফিকহ, উসূল, আরবী ভাষা ও অন্যান্য ইসলামি জ্ঞান অধ্যয়ন করেন। দীর্ঘদিনের কঠোর অধ্যয়ন, সাধনা ও গবেষণার মাধ্যমে তিনি প্রখ্যাত আলিম হিসেবে খ্যাতি লাভ করেন। বর্তমান সময়ে যখন অনেক শিক্ষার্থী পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছেন, তখন হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর জ্ঞানার্জনের স্পৃহা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা জ্ঞানার্জনে নিষ্ঠাবান হওয়ার মাধ্যমে চরিত্রবান ও সমাজের জন্য কল্যাণকর মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
ফাতেহা-ই ইয়াজদাহম উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত ‘বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.) এর জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০ সেপ্টেম্বর, ২০২৬ ঈসায়ী, রবিবার, বিকাল ৩ ঘটিকায়, সিলেটের অভিজাত একটি হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপুর ও গালিমপুর মোহাম্মদিয়া হাফিজিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হুমায়ূনুর রহমান লেখন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ।
সংগঠনের সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান এর সঞ্চালনায় সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা এনাম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় সদস্য এম শামছ উদ্দিন, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফি, সিলেট মহানগরীর সাবেক সহ সভাপতি আশিকুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম মুন্না,‎ সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নাজমুল হাসান রাসেল, প্রচার সম্পাদক আব্দুল মুনতাছির খান, অর্থ সম্পাদক এস এম আলী আহমদ, অফিস সম্পাদক ইমদাদুর রহমান সিদ্দিকী, সহ অফিস সম্পাদক আবুল আহসান মো. ইয়াছিন প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights